1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কয়ছর এম আহমদের নেতৃত্বে বৃক্ষরোপন কর্মসূচি - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

জগন্নাথপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কয়ছর এম আহমদের নেতৃত্বে বৃক্ষরোপন কর্মসূচি

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

 

২রা সেপ্টেম্বর বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে সুনামগঞ্জের জগন্নাথপুরে যুক্তরাজ্য বিএনপির তিনবারের সফল সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমেদ এর নেতৃত্বে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠিত হয় ১ সেপ্টেম্বর ১৯৭৮ সালে। প্রতিবছর এই দিনটিকে বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী হিসেবে পালন করা হয়।  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিষ্টা বার্ষিকী পালনে সাতদিনের কর্মসূচী ঘোষণা করা হয়।

 

মঙ্গলবার  (২রা সেপ্টেম্বর) সকাল থেকে কয়ছর এম আহমেদ   দলীয় লোকজনকে নিয়ে জগন্নাথপুর সরকারি ডিগ্রী কলেজ, পাটলী মহিলা কলেজ, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জগন্নাথপুর কলেজ সমমনা মাদ্রাসাগুলোতে গাছ লাগান।

 

সরেজমিনে দেখা যায়, তিনি তার দলীয় নেতা কর্মী  নিয়ে জগন্নাথপুর সরকারি ডিগ্রী কলেজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানে একাধিক ফলের গাছ ও ঔষধী গাছ লাগান।

 

জানা যায়, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়ার  রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে  তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

 

কয়ছর এম আহমেদ বিগত ফ্যাসিস্ট হাসিনা আমলে  গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সততা আর নিষ্ঠার সাথে যুক্তরাজ্যে থেকেও দলের জন্য  নিঃস্বার্থ ভাবে কাজ করে আসছেন। কয়ছর এম আহমেদ পারিবারিক ভাবে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় তিনি দলের দুর্দিনে অবহেলিত নেতা কর্মীদের পাশে দাঁড়িয়ে সর্বোচ্চ সেবা দিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park