1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উলিপুরে জাতীয় পার্টির নব-নির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত। ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

উলিপুরে জাতীয় পার্টির নব-নির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত। ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা

আব্দুল হাকিম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২৬৫ বার পঠিত

 

আব্দুল হাকিম সবুজ
রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জাতীয় পার্টির নব-নির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০শে আগস্ট ২০২৫) বেলা ১২ টায় উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এর কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় নব-নির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যরা নিজেদের পরিচয় তুলে ধরেন এবং দলকে আরও শক্তিশালী,সুসংগঠিত ও জনবান্ধব করে গড়ে তোলার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে গতিশীল করতে বিভিন্ন কৌশল ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির উলিপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও দলদলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সি।সঞ্চালনা করেন আব্দুল আজিজ (মিন্টু) মন্ডল যুগ্ম আহবায়ক উলিপুর উপজেলা জাতীয় পার্টি।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও কুড়িগ্রাম-২৭ উলিপুর-৩ আসনের জাতীয় পার্টি সমর্থিত এমপি পদপ্রার্থী এবং দৈনিক বায়ান্নর আলো পত্রিকার প্রকাশক ও সাফা গ্রুপের চেয়ারম্যান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য মোঃ আব্দুস সোবহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামশ্রেণী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একরামুল হক মানিক।এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য শারমিন আক্তার ও সাংবাদিক আব্দুল মান্নান প্রমুখ।

বিভিন্ন ইউনিয়ন থেকে বক্তব্য রাখেন—মোঃ ইসরাফিল আলম (সাহেবের আলগা),সফিকুল ইসলাম হৃদয় (বেগমগঞ্জ),রাজা মিয়া (বুড়াবুড়ি), আফজাল হোসেন মিলিটারি (ধরণীবাড়ি), আমজাদ হোসেন (ধামশ্রেণী), সিদ্দিকুল ইসলাম মাস্টার (বজরা),আব্দুর রাজ্জাক সাবেক মেম্বার (তবকপুর),আব্দুল খালেক (থেতরাই), বাহারউল্লাহ মাস্টার (বজরা), আবুল কালাম আজাদ (দলদলিয়া), হাফিজুর রহমান (পান্ডুল), রঞ্জু মিয়া (পৌরসভা), মাহবুবুর রহমান নান্নু মাস্টার (হাতিয়া), ছাত্রসমাজের মজনু মিয়া, কৃষক পার্টির আলম সরকার,শ্রমিক পার্টির রেজাউল ও ইউনুস আলী(দুর্গাপুর) প্রমুখ।

বক্তারা বলেন,জাতীয় পার্টির প্রতিটি নেতা-কর্মীকে সংগঠনের স্বার্থে নিবেদিত হয়ে কাজ করতে হবে।জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে আগামী দিনে দলকে আরও এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সভাকে কেন্দ্র করে উলিপুরে জাতীয় পার্টির তৃণমূল কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার হয়েছে।

সভা শেষে দলদলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সি আহ্বায়ক এবং সাফা গ্রুপের চেয়ারম্যান আব্দুস সোবহানকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট উলিপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park