1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রুয়েট শিক্ষার্থীদের মশাল মিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

রুয়েট শিক্ষার্থীদের মশাল মিছিল

‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার ‎
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৫৩ বার পঠিত


‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

‎ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মশাল মিছিল করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত ৮টায় রুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মশাল মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে তালাইমারিতে গিয়ে শেষ হয়।শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় এক শিক্ষকও শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে মিছিলে যোগ দেন।

‎শিক্ষার্থীরা জানান, তাদের তিন দফা দাবি যৌক্তিক। এ দাবির আন্দোলন দীর্ঘদিন ধরে চললেও সমাধান না হওয়ায় সম্প্রতি প্রকৌশলী শিক্ষার্থীরা ঢাকায় ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করেন। সেখানে পুলিশি হামলায় বহু শিক্ষার্থী আহত হন। এ ঘটনার নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা হামলার বিচার দাবি করেন।

‎এ সময় তারা আবারও তিন দফা দাবি তুলে ধরেন,
‎নবম গ্রেডে কোনো কোটার মাধ্যমে নয়, কেবল বিএসসি প্রকৌশলীদের নিয়োগ দিতে হবে।ডিপ্লোমাধারীরা যদি প্রকৌশলী পদে যোগ দিতে চান, তবে অবশ্যই বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করতে হবে। দশম গ্রেডে ডিপ্লোমা ও বিএসসি প্রকৌশলীদের নিয়োগ উন্মুক্ত করতে হবে এবং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করতে পারবেন না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park