1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
লক্ষ্মীপুরে ১৭টি মামলার পলাতক আসামি নেক্কা মোল্লা আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

লক্ষ্মীপুরে ১৭টি মামলার পলাতক আসামি নেক্কা মোল্লা আটক

 এ,কে,এম,মাহমুদ রিয়াজ সিনিয়র রিপোর্টার।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

এ,কে,এম,মাহমুদ রিয়াজ সিনিয়র রিপোর্টার।

 

লক্ষ্মীপুরে ১৭টি মামলার পলাতক আসামি যুবলীগ নেতা শাহজালাল মোল্লাকে আটক করেছে সেনা,বাহিনী।

বুধবার (২৭ আগস্ট) রাতে সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের করাতিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

শাহজালাল মোল্লা ওই ইউনিয়নের উত্তর চর রমনী মোহন গ্রামের মোল্লা বাড়ির রহমান মোল্লার ছেলে এবং স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি।

জানা গেছে, তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, হত্যা ও অস্ত্র আইনে মোট ১৭টি মামলা রয়েছে। এর মধ্যে কিছু মামলায় তিনি জামিনে থাকলেও কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

আটকের পর সেনাবাহিনী তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।

লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, শাহজালাল মোল্লার বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। তার নামে ১৭টি মামলা রয়েছে এবং বেশ কয়েকটিতে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা তাকে আটক করি। পরে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park