1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কুড়িগ্রামে সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষকদের ৯ম গ্রেড দাবিতে মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

কুড়িগ্রামে সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষকদের ৯ম গ্রেড দাবিতে মানববন্ধন

মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১০৩ বার পঠিত

মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধ:

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য ৯ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১ টায় কুড়িগ্রাম জেলা শহরের প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।এ মানববন্ধনের আয়োজন করেন সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরিবার কুড়িগ্রাম জেলা। এতে অংশ নেন জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধ শতাধিক শিক্ষক।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নারায়ণ চন্দ্র রায়, সহকারী শিক্ষক মো. আবু তৈয়ব, মো. শাহ আলম, কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোয়াজ্জেম হোসেন ও মো. রেজাউল ইসলাম।

 

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষকরা অবহেলিত ও বঞ্চিত হয়ে আসছেন। একই গ্রেডে নিয়োগ পাওয়া অনেক ক্যাডার কর্মকর্তা আর্থিকভাবে বহুগুণ অগ্রগতি অর্জন করেছেন, অথচ মাধ্যমিক সহকারী শিক্ষকরা এখনও প্রাপ্য মর্যাদা ও সুবিধা থেকে বঞ্চিত। তারা দ্রুত ৯ম গ্রেড বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যের অবসান ঘটানোর দাবি জানান।

 

তারা আরও বলেন, শিক্ষকরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার কাজে নিবেদিত থেকেও যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না। এ পরিস্থিতি চলতে থাকলে শিক্ষক সমাজের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পাবে এবং তা শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park