1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

শাহজাদপুরে সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৯০ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি,
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাস নির্মান জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক) সভায় ৫১৯.১৫ কোটি টাকার প্রকল্পের ডিপিপি অনুমোদন হওয়ায় মঙ্গলবার সকালে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে এই আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা শহরের প্রগতি ক্লাব মোড় থেকে আনন্দ মিছিল বের করা হয়। শাহজাদপুর পৌর সদরে অবস্থিত শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজ, শাহজাদপুর ইউনিক মডেল স্কুল, শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বায়তুল হিকমা মডেল মাদ্রাসা, রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও সিরাজ মডেল স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

এসময় অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। সমাবেশে বক্তব্য রাখেন শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক সাংবাদিক হুমায়ন মির্জা, উপদেষ্টা ফরহাদ হোসেন, আবু জাফর ও আ: মোমিন, নাসিমা জামান, মোঃ সাইফুল্লাহ হাসিম, দুলাল মন্ডল, রাসেল রানা, মাওলানা হাসান আলী প্রমুখ।

বক্তারা, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এর স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিনের আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

সিরাজগঞ্জের শাহজাদপুরের বুড়ি পোতাজিয়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারির রেখে যাওয়া জমি থেকে বরাদ্দ পাওয়া ১শ একর জমিতে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প অনুমোদন দেওয়ায় অন্তবর্তীকালিন সরকারকে ধন্যবাদ জানান। একইসাথে অনতিবিলম্বে ক্যাম্পাস নির্মান কাজ শুরু করার দাবি জানান।

উল্লেখ্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প অনুমোদনে র দাবিতে ২৬শে জুলাই আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। আন্দোলর ২৩ তম দিনে ডিপিপি অনুমোদন দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park