1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে পানিতে ডুবে রাহাত (২) নামের এক শিশুর মৃত্যু। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

শাহজাদপুরে পানিতে ডুবে রাহাত (২) নামের এক শিশুর মৃত্যু।

শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

 

শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি:

 

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে বাড়ির পাশের খালের পানিতে ডুবে রাহাত (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

৫ সেপ্টেম্বর-২০২৪ ইং বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় দিকে পৌর শহরের শক্তিপুর নতুন পাড়ায় শিশুটির নানা ভ্যান চালক রতনের বাড়িতে হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটে।

নিহত শিশু রাহাত পৌরসভার বাড়াবিল উত্তর পাড়ার শাহিনুর রহমান সাক্কুর একমাত্র ছেলে। তার বাবা মা উভয়েই ঢাকায় গার্মেন্টস এ চাকরি করেন। সে কারণেই শিশু রাহাত তার নানা-নানীর কাছে থাকতো।

নিহত শিশুর নানা রতন জানান, বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ১০টায় শিশু রাহাত তার মামা পাঁচ বছর বয়সী হৃদয়ের সাথে খেলা করছিল। এসময় শিশুটির নানি বাড়ির বাইরে কাজে ব্যাস্ত হয়ে পড়ে।

শিশুটির মামা তাকে রেখে কিছুক্ষণের জন্য বাড়ির বাইরে গিয়ে আবার ফিরে এসে রাহাতকে কোথাও দেখতে পায় না। পরে বাড়ির আশে পাশে সবাই খোঁজাখুজির এক পর্যায়ে তার নানি বাড়ির পেছনে থাকা খালে নেমে শিশু রাহাতকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় পিপিডি ট্রাস্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশু রাহাতের লাশ তার নানার বাড়িতে নিয়ে গেলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park