1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব’১৫ ক্রিকেট দলে মহেশখালীর আদিব চূড়ান্ত তালিকায় নির্বাচিত... - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব’১৫ ক্রিকেট দলে মহেশখালীর আদিব চূড়ান্ত তালিকায় নির্বাচিত…

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২০২ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

বাংলাদেশের জাতীয় অনূর্ধ্ব-১৫ ক্রিকেট দলের চূড়ান্ত তালিকায় নির্বাচিত হয়েছেন মহেশখালীর গর্ব, প্রতিভাবান চায়নাম্যান বোলার আলিমুল ইসলাম আদিব। এর মাধ্যমে দেশের সর্বোচ্চ মানের বয়সভিত্তিক ক্রিকেটে তিনি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলেন।

১৪ আগস্ট (বৃহস্পতিবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে এই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এতে অন্যান্যদের সাথে জায়গা করে নিয়েছে এই ক্ষুদে ক্রিকেটার। আদিব বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসেবে দীর্ঘদিন ধরে অনুশীলন করে আসছিলেন।

এর আগে, গত ২২ জুলাই ২০২৫-এ আদিব বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ক্রিকেট ক্যাম্পের ২৯ সদস্যের প্রাথমিক দলে সুযোগ পেয়েছিলেন। তার ক্রিকেট যাত্রা শুরু হয় বিসিবি ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ থেকে, যেখানে তিনি বিকেএসপির হয়ে খেলতে নেমে ফাইনালের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ উইকেট শিকারী নির্বাচিত হন এবং দলকে এনে দেন চ্যাম্পিয়নশিপের গৌরব।

শুধু মাঠের খেলায় নয়, আদিব শিক্ষার ক্ষেত্রেও অনুকরণীয়। তার বাবা জনাব সিরাজুল ইসলাম কুতুবজোম অফসোর হাই স্কুলের প্রধান শিক্ষক এবং মা কামরুন্নাহার মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। বড় ভাই বর্তমানে বুয়েটে অধ্যয়নরত।

আদিবের এই অর্জনে তিনি তার সকল শ্রদ্ধেয় কোচ ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন, যেন সামনের দীর্ঘ পথচলায় তিনি দেশ ও মহেশখালীর নাম উজ্জ্বল করতে পারেন।

তার এই অর্জনে আদিবের পরিবার, শিক্ষক, শুভাকাঙ্ক্ষী ও মহেশখালীর ক্রীড়াঙ্গন আনন্দিত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park