1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে কোস্ট গার্ড-পুলিশের যৌথ অভিযান; আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ আটক এক... - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মহেশখালীতে কোস্ট গার্ড-পুলিশের যৌথ অভিযান; আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ আটক এক…

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 
  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১০৩ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: 
কক্সবাজারের দ্বীপ উপজেলার মহেশখালীতে কোস্ট গার্ড ও মহেশখালী থানা পুলিশের যৌথ অভিযানে ২টি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড তাজা কার্তুজসহ ১ জনকে আটক করেছে।

০২ আগস্ট (শনিবার) ভোর রাতে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশের এক যৌথ অভিযানে কালামারছড়া ইউনিয়নের মিজ্জির পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ টি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড তাজা কার্তুজসহ জয়নাল আবেদীন ওরফে হাতকাটা জায়নাল ডাকাত (৪২) কে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের বিসিজি স্টেশন মহেশখালী এবং মহেশখালী থানা পুলিশ যৌথভাবে হাতকাটা জয়নালের বাড়িতে অভিযান চালায়। অভিযান পরিচালনাকালে তার কাছ থেকে ২টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড গুলি জব্দ করা হয়।

তিনি জানান, আটককৃত জয়নাল একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও মারামারিসহ মোট ৫টি মামলা রয়েছে।

আটককৃত আসামী এবং জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড মহেশখালীতে ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড রোধ অনেকাংশে উন্নত হয়েছে। সন্ত্রাসীমূলক কার্যক্রম রোধকল্পে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park