1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জুলাইয়ের চেতনায় কুড়িগ্রামে পরিচ্ছন্নতা কর্মসূচি - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

জুলাইয়ের চেতনায় কুড়িগ্রামে পরিচ্ছন্নতা কর্মসূচি

মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১০৮ বার পঠিত

 

মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।

কুড়িগ্রামে ‘জুলাইয়ের চেতনা’ ধারণ করে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পরিষদের উদ্যোগে আয়োজন করা হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে জেলা পরিষদ চত্বরে কর্মসূচির উদ্বোধন হয়। এতে অংশ নেন বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষ।কোদাল, ঝাড়ু, বেলচা ও বালতি হাতে কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিজারুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার ক্রীড়া সংগঠক ও বিএনপি’র জেলা সদস্য মো. আজিজুল হকসহ অন্যরা।
আয়োজকরা জানান, আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে এই কর্মসূচি। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনা ও বসার স্থানগুলো পরিষ্কার করার পাশাপাশি পলিথিনের ব্যবহার নিরুৎসাহিত করার লক্ষ্যে সচেতনতামূলক প্রচারণাও চালানো হবে।

কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মো. আজিজুল হক বলেন, “পরিবেশ রক্ষা করা আমাদের নাগরিক দায়িত্ব। এই উদ্যোগের মাধ্যমে অন্যদের অনুপ্রাণিত করতে চাই।”প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিজারুল ইসলাম বলেন, “এই কর্মসূচির মাধ্যমে কেবল শহর পরিষ্কার করাই নয়, বরং পরিবেশবান্ধব জীবনযাপনের বার্তাও পৌঁছে দিতে চাই।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park