1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজারহাটে নিজ উদ্যোগে রাস্তা মেরামত করে দিলেন উপজেলা জামায়াতের আমির। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

রাজারহাটে নিজ উদ্যোগে রাস্তা মেরামত করে দিলেন উপজেলা জামায়াতের আমির।

রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৫৩ বার পঠিত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে কুড়িগ্রামের রাজারহাটে মঙ্গলবার ২৯ জুলাই সকালে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের একটি জরাজীর্ণ গ্রামীণ সড়কে ফিরে এসেছে চলাচলের পরিবেশ।স্থানীয়দের আবেদন শুনে এগিয়ে আসে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন জামায়াত ইসলামের নেতৃবৃন্দ।দলীয় ব্যানার ছাপিয়ে উপজেলা জামায়াতের আমির কফিল উদ্দিনের নেতৃত্বে চলাচলের অনুপযোগী রাস্তাটি সংস্কার করে এলাকার সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজারহাট উপজেলার আমির কফিল উদ্দিন সহ তার নেতৃবৃন্দ।
উপজেলার সিঙ্গারডাবরী হাট থেকে কুঁড়ারপাড় পর্যন্ত পাঁকা রাস্তার অবস্থা এতটাই খারাপ যে বর্ষায় তা যেন রীতিমতো একটি কাদা-পুকুরের রূপ নিত।
সেই রাস্তায় এবার দিনভর স্বেচ্ছাশ্রম দিয়ে মেরামতের কাজ করেন জামায়াতের স্থানীয় নেতা-কর্মীরা।

মঙ্গলবার সকালের এ উদ্যোগে অংশ নেন রাজারহাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কফিল উদ্দিন,ঘড়িয়ালঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোঃ খলিলুর রহমান রুকু,নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ছাদেকুল ইসলামসহ অনেকে।

একজন বৃদ্ধ স্থানীয় বাসিন্দা বলেন, আমরা অনেকদিন ধরেই কষ্ট করছি। রাস্তা এমন ছিল যে পা ফেলতেই ভয় লাগত। এখন অন্তত হেঁটে যাওয়া যাচ্ছে, এটাই বড় শান্তি।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে দলীয় গণ্ডি ছাড়িয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর যে বার্তা পৌঁছেছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে বলে মনে করছেন স্থানীয় বিশিষ্টজনরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park