1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ব্রহ্মপুত্রের করাল গ্রাসে কোদালকাটি, ভাঙন রোধে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

ব্রহ্মপুত্রের করাল গ্রাসে কোদালকাটি, ভাঙন রোধে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৩১ বার পঠিত

মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নকে ব্রহ্মপুত্রের হাত থেকে রক্ষার দাবিতে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে কুড়িগ্রাম শহর থেকে নদী পথে ২২ কিলোমিটারসহ ৬২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ব্রহ্মপুত্র তীরবর্তী চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের প্রায় ২ শতাধিক নদী ভাঙ্গা মানুষ কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ করে।
 
সমাবেশে চর উন্নয়ন কমিটি চর রাজিবপুর শাখার সদস্য সচিব আমিনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কোদালকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম জোয়াদ্দার, সাবেক চেয়ারম্যান ছফের আলী, আব্দুল বারী প্রমূখ।
 
পরে নদী ভাঙ্গন প্রতিরোধে মিছিল সহকারে জেলা প্রশাসক নুসরাত সুলতানাকে স্মারকলিপি প্রদান করে।
 
জেলা প্রশাসক নুসরাত নুসরাত সুলতানা জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের সাথে পলি, বালু এসে ছোট ছোট উঁচু চরের সৃষ্টি হয়। ফলে নদীতে পানি বৃদ্ধির ফলে পানি ছোট ছোট উঁচু চর গুলোতে আঘাত হানার কারণে নদীর তীরে ভাঙন দেখা দেয়। তাই নদীর প্রবাহ ঠিক রাখতে ছোট ছোট উঁচু চর গুলোকে অপসারণ করা হবে।
 
তিনি আরো জানান, জেলার ১৬টি নদনদীর প্রায় ২৫টি পয়েন্টে নদী ভাঙ্গন চলছে। ভাঙন রোধে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park