
আব্দুস সামাদ
পাটগ্রাম ( লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাট জেলায় পাটগ্রাম উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় শহীদ আফজাল মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ এর সভাপতিত্বে । অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল গাফফার, প্রাণী সম্পদ অফিসার মোতাহারুল ইসলাম, ওসি( তদন্ত) স্বপন কুমার সরকার, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সপিকার রহমান,সাধারণ সম্পাদক আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল, বাংলাদেশ জামায়তে ইসলামী পাটগ্রাম উপজেলা শাখার আমীর হাফেজ শোয়েব আহমেদ, পৌর আমীর সোহেল রানা, প্রেসক্লাবের সভাপতি ইফতেখার আহমেদ, সাধারন সম্পাদক এস। সভায় সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা ,বাল্যবিবাহ, মাদক, চুরি, ছিনতাই সহ আইনশৃঙ্খলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ এর সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।