1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালী কালারমারছড়ায় পুলিশ বিট স্থাপনের লক্ষে প্রশাসনের স্থান পরিদর্শন .. - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন

মহেশখালী কালারমারছড়ায় পুলিশ বিট স্থাপনের লক্ষে প্রশাসনের স্থান পরিদর্শন ..

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৮৫ বার পঠিত

 

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

মহেশখালী উপজেলার কালারমারছড়ায় আইন-শৃঙ্খলার উন্নয়নে পুলিশ বিট স্থাপনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে স্থান পরিদর্শন করা হয়েছে।

২২ জুলাই (মঙ্গলবার) বিকালে স্থান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্ল্যাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী বনি আমিন জনি, কালারমারছড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমেদ,  হোয়ানক কেরুনতলী ও কালারমারছড়া (ভারপ্রাপ্ত)  ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোহাম্মদ রিদোয়ান মোস্তফা, যুবদল নেতা মিজানুর রহমান মাতব্বর ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহজাহান বখতিয়ার সহ কালারমারছড়া বাজার কমিটির নেতৃবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্ল্যাহ পুলিশ বিট স্থাপনের স্থান পরিদর্শনের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মহেশখালীর তানভীর ছিদ্দিকীর নামানুসারে তানভীর সড়ক নামকরণ, ফলক উন্মোচন, কবরস্থান সড়ক সংস্কার ও মাদ্রাসার উন্নয়ন সহ বিভিন্ন প্রস্তাবিত প্রকল্প পরিদর্শন করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, এলাকার আইন-শৃঙ্খলার উন্নয়নে পুলিশের পাশাপাশি স্থানীয় জনসাধারণকে সচেতন হতে হবে। পুলিশ বিট হবে এখানে পুলিশ থাকবে কিন্তু স্থানীয় জনসাধারণ পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করবে না এটা হতে পারে না।

কালারমারছড়া নোনাছড়ি বাজারের রাস্তার উপর থেকে মাছ বাজার অন্যত্রে সরিয়ে নিতে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আহমেদ ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোহাম্মদ রিদোয়ান মোস্তফাকে নির্দেশ দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park