1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মর্মান্তিক বিমান দুর্ঘটনায় কুড়িগ্রামে শিক্ষার্থীদের শ্রদ্ধাঞ্জলি ও প্রার্থনা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

মর্মান্তিক বিমান দুর্ঘটনায় কুড়িগ্রামে শিক্ষার্থীদের শ্রদ্ধাঞ্জলি ও প্রার্থনা

মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৮১ বার পঠিত

 

মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।

রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩১ জন, আহত হয়েছেন প্রায় ২০০ জন।

মঙ্গলবার (২২ জুলাই) উত্তরার এই ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের স্মরণে সারাদেশের মতো কুড়িগ্রামেও গভীর শোক ও দোয়ার আয়োজন করা হয়।

রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে কুড়িগ্রামের সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন দপ্তর এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন স্কুলে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

চিলমারীর হলি চাইল্ড এভার কেয়ার স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা সকালের শুরুতেই এক মিনিট নীরবতা পালন করেন এবং পরে দোয়া করেন। সহকারী শিক্ষক রেজাউল করিম বলেন, “এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। বিশেষ করে শিক্ষিকা মাহারিন যেভাবে নিজের জীবন দিয়ে অন্যদের বাঁচানোর চেষ্টা করেছেন, তা আমাদের সম্মান ও শ্রদ্ধায় নত করে।”

অন্যদিকে, কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক মো. আল-আমিন হক জানান, “এই দুর্ঘটনা আমাদের সবাইকে নাড়া দিয়েছে। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে নিহতদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের সুস্থতার জন্য দোয়া করেছি। আমাদের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ সক্রিয়ভাবে এই শোক আয়োজনে অংশ নিয়েছেন।”

উত্তরার মর্মন্তুদ দুর্ঘটনা যেন বারবার মনে করিয়ে দেয়, শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা ও প্রস্তুতির বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ। কুড়িগ্রামের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা তাই এদিন একসাথে কাঁদলেন, প্রার্থনা করলেন—ভবিষ্যতে যেন এমন ট্র্যাজেডি আর না ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park