1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বোয়ালখালির ঊর্মি আক্তারের ঝুলন্ত মরদেহ শ্বশুর বাড়ি থেকে থেকে উদ্ধার  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

বোয়ালখালির ঊর্মি আক্তারের ঝুলন্ত মরদেহ শ্বশুর বাড়ি থেকে থেকে উদ্ধার 

এম,মছিবুর রহমান বাবুল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৬১ বার পঠিত

এম,মছিবুর রহমান বাবুল, 
বোয়ালখালি উপজেলা প্রতিনিধি(চট্টগ্রাম)

চট্টগ্রাম,বোয়ালখালি উপজেলার উর্মি আক্তারের(২০) ঝুলন্ত মরদেহ পটিয়া শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। 
গত(২০ জুলাই)রবিবার সারে ১২ টার সময় পটিয়া উপজেলার মনসা এলাকায় শ্বশুর বাড়ি হতে নিহত উর্মি আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।  
নিহত উর্মি আক্তার বোয়ালখালি উপজেলার কড়লডেঙ্গা গ্রামের অটোরিকশা চালক আমানত উল্লাহর মেয়ে। 
তিন বছর আগে পটিয়া উপজেলার মনসা এলাকার নতুন হুজুরের বাড়ির নির্মাণ শ্রমিক মোজাম্মেল হোসেনের সাথে উর্মির বিয়ে হয়েছিল। 
নিহত উর্মির মা কুনছুমা বেগম জানান,ইসলামি শরিয়া আইন অনুযায়ী যৌতুক ছাড়াই বিয়ের প্রস্তাবে বর মোজাম্মেল হোসেনের সাথে নিহত উর্মির বিবাহ বন্ধনে আবদ্ধ হয়,।কিন্তু বিয়ের পর পর বরের পরিবার পরিজনের চাপের মুখে ১০০ জন বরযাত্রা আপ্যায়ন,ও ফার্নিচার আদায় করেন।
এরপর থেকে নানা সময় নানান প্রকার যৌতুকের দাবিতে উর্মির উপর চলে প্রতি নিয়তো নির্যাতন।
কিছুদিন ধরে আম কাঁঠাল দেওয়ার জন্য চাপ দিচ্ছিলো শ্বাশুরী।
নিহত উর্মির বাবা আমানত উল্লাহ বলেন, আজ সকালে সারে ১০টার সময় মোজাম্মেল আমাকে ফোন করে জানান, আমার মেয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহ*ত্যা করেছে, তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে, আমার মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে, সেই আত্মহত্যা করার মতো মেয়ে নয়।
এ বিষয়ে নিহত উর্মির স্বামী মোজাম্মেল হোসেন জবানবন্দিতে বলেন, আমি প্রতিদিনের মতো সকালেই কাজে বের হয়ে যাই।কিছু সময় পর বাড়ি হতে ফোন করে জানান উর্মি আত্মহত্যা করেছে। 
এদিকে পটিয়া থানার পরিদর্শক(তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন,আমরা খবর পেয়ে পটিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লা*শ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, এবং এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park