1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ছোট মহেশখালী ব্লাড ফাউন্ডেশনের আয়োজনে এসএসসি ২০২৫ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান... - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

ছোট মহেশখালী ব্লাড ফাউন্ডেশনের আয়োজনে এসএসসি ২০২৫ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান…

সুমন চন্দ্র দে , মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২১৩ বার পঠিত

সুমন চন্দ্র দে , মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

ছোট মহেশখালী ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবী সম্মাননা প্রদান করেছে ছোট মহেশখালী ব্লাড ফাউন্ডেশন।

২১ শে জুলাই (সোমবার) বিকালে ছোট মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অত্র ইউনিয়ন থেকে ২০২৫ সালে সদ্য এসএসসি পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী কলেজের প্রভাষক ওয়াকারর উদ্দিন। সভাপতিত্ব করেন প্রবাসী কামাল রনি এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা নুরুল আবছার।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছোট মহেশখালী উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক মৌলানা রশিদ, সাবেক প্রধান শিক্ষক সাধন দে, তরুণ সমাজ কমী ইলিয়াছ মিয়া, ছাত্রনেতা রুহুল আমিন, শিক্ষক নেছার উল্লাহ, সামিম ইকবাল,  ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মোঃ আনিসুল মোস্তফা  সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই মেধাবী শিক্ষার্থীরাই একদিন এলাকার গর্ব হয়ে উঠবে। এ ধরনের আয়োজন তাদের আরও উৎসাহিত করবে।”

অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করতে গিয়ে এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ বায়জিদ বলেন,আজকের এই আয়োজন আমাদের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। প্রবাসে থেকেও যেভাবে কামাল রনি ভাইয়ের সহযোগিতায় আমাদের সংবর্ধনা দিয়েছেন, তা সত্যিই অনুকরণীয়।”

কামাল রনি তাঁর বক্তব্যে বলেন, প্রবাসে থেকেও নিজের মাটি ও মানুষকে ভালোবাসার দায়বদ্ধতা থেকেই এই আয়োজনের সাথে যুক্ত ছিলাম। ভবিষ্যতেও এভাবে পাশে থাকতে চাই।”

উপস্থিত অভিবাবকরা বলেন, প্রবাসী ও সমাজসেবক কামাল রনি’র সার্বিক সহযোগিতায় ছোট মহেশখালী ব্লাড ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী আয়োজন স্থানীয় সমাজে প্রশংসা কুড়িয়েছে।

অনুষ্ঠানটি শেষ হয় দোয়া ও ছাত্র-ছাত্রীদের জন্য শুভকামনা জানানোর মাধ্যমে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park