1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে সহকারী কমিশনারের হস্তক্ষেপে প্রাণি সম্পদ অধিদপ্তরের বেহাত হওয়া কোটি টাকার সম্পতি উদ্ধার। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

পাঁচবিবিতে সহকারী কমিশনারের হস্তক্ষেপে প্রাণি সম্পদ অধিদপ্তরের বেহাত হওয়া কোটি টাকার সম্পতি উদ্ধার।

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

 

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে এবার  উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের বেহাত হওয়া প্রায় কোটি টাকার সম্পতি উদ্ধার করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন।
(২০ জুলাই) দুপুরে  সরেজমিনে উপস্থিত হয়ে মাপযোগের মাধ্যমে এই সম্পত্তি  উদ্ধার করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী,  ভেটোনারী সার্জন ডাঃ ফয়সাল রাব্বী,সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী শাহীন প্রমুখ।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের  ১৯২নং খতিয়ানের জেএএল ২৭৮ দাগের বিনধারা মৌজার ১ একর ১ শতক জমি দীর্ঘ ৩০/৩৫ বছর থেকে বেদখল ছিল । সেই সময় থেকে উক্ত জমিটি স্থানীয় মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ দখলী স্বত্বে লীজ প্রদান করেন এবং লীজের টাকা ইউনিয়ন পরিষদ কোষাগারে জমা করতেন।
পরবর্তী সময়ে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী যোগদানের পর উপজেলা প্রাণি সম্পদের মালিকানায় উক্ত সম্পত্তির হদিস পান। পরে তিনি উক্ত বেহাত জমিটি দখলের উদ্যোগ নেন । সেই মোতাবেক  উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন সেই সম্পত্তি  উদ্ধার করেন।
মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী শাহীন বলেন, সম্পত্তিটি প্রাণী সম্পদ অধিদপ্তরের সেটি আমাদের জানা ছিলো না। সে কারণে ধারাবাহিক ভাবে ইউনিয়ন পরিষদ লীজ দিত।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী বলেন, দীর্ঘদিন আমাদের এই সম্পত্তি বেহাত ছিলো। ইউএনওর নির্দেশনায় সহকারী কমিশনার ভূমি বেলায়েত হোসেনকে  নিয়ে উদ্ধার করা হলো। উর্ধত্বন কর্তৃপক্ষের নির্দেশনায় পরবর্তী কার্যক্রম ঠিক করা হবে।
উল্লেখ্য যে চলতি মাসের ৩ জুলাই  সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমনা রিয়াজের নির্দেশনায় সহকারী কমিশনার বেলায়েত হোসেনের সাহসী পদক্ষেপে ধরন্জী ইউনিয়নের নন্দইল, ধরন্জী মাঠের মধ্যে বিলীন হয়ে যাওয়া একটি রাস্তা প্রায় দীর্ঘ ৫০ বছর পর প্রায় সাড়ে ৩ কিঃমিঃ রাস্তা উদ্ধার করা হয় । রাস্তাটি চলাচলের উপযোগী করার জন্য প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে৷

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park