1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভ্রাতৃঘাতী লড়াই না করে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান মামুনুল হকের - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

ভ্রাতৃঘাতী লড়াই না করে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান মামুনুল হকের

মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৮১ বার পঠিত

মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।

ভ্রাতৃঘাতী লড়াই না করে ঐক্যবদ্ধ আন্দোলন এবং নিরপেক্ষ ও অংশগ্রহণমুলক নির্বাচনের রোডম্যাপ বাস্তবায়নে অন্তর্বতী সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।

সোমবার (১৯ জুলাই) বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস, কুড়িগ্রাম জেলা শাখা আয়োজিত এক গনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি তার বক্তব্যে বলেছেন, আমরা রাজনৈতিক প্রতিযোগিতা করবো, কিন্তু সেই প্রতিযোগিতা যেন কখনোই হানাহানিতে পরিণত না হয়।আমরা বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় নির্যাতিত হয়েছি। কিন্তু সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সকল রাজনৈতিক শক্তিকে ভ্রাতৃঘাতী লড়াই পরিহার করতে হবে।আমরা দিল্লির দাসত্বের শিকল ভেঙেছি, এবার ওয়াশিংটনের গোলামি চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে।জাতিসংঘের মানবাধিকার অফিস প্রতিষ্ঠার নামে বাংলাদেশে মার্কিন আধিপত্য বিস্তারের পাঁয়তারা চলছে। এই ষড়যন্ত্র রুখে দিতে হবে।

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা সরকার ফ্যাসিবাদ ও দুর্নীতির মাধ্যমে দেশ চালিয়ে গেছে। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর ও হেফাজত আন্দোলনে দমন-পীড়নের ইতিহাসও তুলে ধরেন তিনি।

তিনি বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব বিরোধী রাজনৈতিক শক্তিকে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সরকারবিরোধী কর্মসূচি পরিচালনার জন্য উদার আহ্বান জানান। মামুনুল হক আরও বলেন, “নিজেদের ভুলে যেন আওয়ামী অপশক্তি আবার রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।”

মামুনুল হক তার বক্তব্য শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামের ৪টি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে ৪ জনের নাম ঘোষণা করেন । 
প্রার্থীরা হলেন, কুড়িগ্রাম-১ আসনে শহিদুল ইসলাম ফয়েজি, কুড়িগ্রাম-২ আসনে মুফতি নুরুদ্দীন কাশেমী, কুড়িগ্রাম-৩ আসনে মামুনুর রশীদ, কুড়িগ্রাম-৪আসনে মুফতি শাহাদত হোসাইন। 

খেলাফত মজলিস কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহুল ইসলাম সুজার সঞ্চালনায় সভাপতি মুফতি ইব্রাহিম খলিল নোমানীর সভাপতিত্বে গণসমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মুফতি শারাফাত হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা রেজাউল করিম প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park