1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কুড়িগ্রামে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

কুড়িগ্রামে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচন

মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৭১ বার পঠিত

মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।

কুড়িগ্রাম জেলা সদরের স্বাধীনতার বিজয় স্তম্ভ সংলগ্ন মাঠে নির্মিত “জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ”-এর ফলক উন্মোচন করা হয়েছে। 

শনিবার (১৯ জুলাই) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এই ফলক উন্মোচন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক জনাব নুসরাত সুলতানা।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার মাহফুজুর রহমান, শহীদ পরিবারগুলোর সদস্যবৃন্দ,২০২৪ সালের জুলাই-আগস্ট গণআন্দোলনে অংশ নেওয়া বর্ষীয়ান “জুলাই যোদ্ধা”গণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইলেক্টিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করছে গণপূর্ত বিভাগ, কুড়িগ্রাম।এই উদ্যোগকে কেন্দ্র করে শহীদদের আত্মত্যাগ স্মরণ ও প্রজন্মের মাঝে স্বাধীনতার ইতিহাস ছড়িয়ে দিতে গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই স্মৃতিস্তম্ভ শুধু একটি নির্মাণ নয়— এটি কুড়িগ্রামের ইতিহাস ও আত্মত্যাগের প্রতীক। আগামী প্রজন্ম এই ফলকের সামনে দাঁড়িয়ে স্বাধীনতার গৌরবময় অতীতকে জানবে ও শ্রদ্ধা জানাবে শহীদদের প্রতি।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park