1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তারেক রহমান গণতন্ত্রের ধ্রুবতারা,তাকে নিয়ে বাজে মন্তব্য করবেন না- কুড়িগ্রামে রিজভীর হুঁশিয়ারি - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

তারেক রহমান গণতন্ত্রের ধ্রুবতারা,তাকে নিয়ে বাজে মন্তব্য করবেন না- কুড়িগ্রামে রিজভীর হুঁশিয়ারি

মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২২০ বার পঠিত

মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।

“তারেক রহমান গণতন্ত্রের ধ্রুবতারা।” এই ধ্রুবতারার নেতৃত্বেই জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন বেগবান হয়েছে। তাকে নিয়ে অশালীন মন্তব্য করা উচিত হবে না।” চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত কুড়িগ্রামের ১০ শহীদ পরিবারে আর্থিক সহায়তা প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দান মাঠে আনুষ্ঠানিকভাবে শহীদ পরিবারগুলোর মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন— দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
পাশাপাশি সংশ্লিষ্ট শহীদ পরিবারের প্রতি আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন— সংগঠনটির আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত কুড়িগ্রামের ১০টি শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
চব্বিশের গণআন্দোলন চলাকালে কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় নিহত ১০ জন হলেন— শহীদ গোলাম রব্বানী, শহীদ আশিকুর রহমান, শহীদ নূর আলম, শহীদ রাশেদুল ইসলাম, শহীদ রায়হানুল ইসলাম, শহীদ সৈকত, শহীদ মো. আব্দুল্লাহ আল তাহির, শহীদ কামাল আহম্মেদ বিপুল, শহীদ শফিকুল ইসলাম ও শহীদ শফিকুল ইসলাম শফি।

 বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “আপনারা যখন অপপ্রচার আর কুৎসা রটনায় নেমেছেন, তখনই বিএনপি জুলাই আন্দোলনের আহত ও নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছে।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “তারেক রহমানকে নিয়ে অপপ্রচারে নামবেন না। তাহলে আপনাদের উপর অনেক কিছুই এসে পড়বে। 

ধর্ম নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, “তারেক রহমানের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রাহীম’ সংযোজন করেছেন। দেশের মানুষ জানে কারা প্রকৃতপক্ষে ধর্ম নিয়ে রাজনীতি করে।”

তিনি আরও বলেন, “সরকার এখন বিভ্রান্তিমূলক প্রচার চালাচ্ছে। কিন্তু মানুষ এখন আর বিভ্রান্ত হয় না। বিএনপি মাঠে আছে, মাঠেই থাকবে।”

কুড়িগ্রামে অনুষ্ঠিত মানবিক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন— বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।
এছাড়া আরও উপস্থিত ছিলেন— বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি সাইফুর রহমান রানা, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ, কুড়িগ্রামের সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক হাসিবুর রহমান ও মো. ফজলুল হক।
এসময় কুড়িগ্রাম পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লবের পরিচালনায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park