1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে দুইটি অবৈধ বন্দুকসহ সিএনজি চালিত টেক্সি জব্দ... - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মহেশখালীতে দুইটি অবৈধ বন্দুকসহ সিএনজি চালিত টেক্সি জব্দ…

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১২৫ বার পঠিত


সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: 

কক্সবাজারের মহেশখালী থেকে অন্যত্র পাচারের সময় দুইটি দেশীয় তৈরি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ একটি সিএনজিচালিত টেক্সি জব্দ করেছে মহেশখালী থানা পুলিশ। পুলিশ টহলরত অবস্থায় সন্দেহজনক একটি সিএনজিচালিত টেক্সি তল্লাশি চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ একটি সিএনজিচালিত টেক্সি জব্দ করেছে।

১৫ জুলাই (মঙ্গলবার) দিবাগত রাত ১টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আঁধারঘোনা এলাকা থেকে গাড়িটি জব্দ করা হয়। তবে গাড়ির চালক কিংবা অস্ত্র পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

সূত্রে জানা গেছে, গভীর রাতে মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) প্রতুল কুমার শীলের নেতৃত্বে পুলিশের একটি ভ্রাম্যমাণ দল মহেশখালীর প্রধান সড়কের কালারমার ছড়া অংশে টহলে ছিল। এ সময় পুলিশের পিকআপ ভ্যান দেখে একটি সিএনজিচালিত টেক্সি হঠাৎ থেমে যায় এবং চালক গাড়ি থেকে নেমে অন্ধকারে পালিয়ে যায়।

চালকের আচরণে সন্দেহ হলে পুলিশ গাড়িটি তল্লাশি করে। এ সময় গাড়ির আসনের নিচে কাপড়ে মোড়ানো অবস্থায় ভাটসহ দুইটি দেশীয় তৈরি লম্বা বন্দুক উদ্ধার করে পুলিশ। পরে অস্ত্রসহ গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় রাতেই আশপাশের এলাকায় তল্লাশি চালালেও গাড়ির চালক বা অস্ত্র পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ব্যক্তি ও অন্যান্য গাড়ির চালকগণ- এ গাড়িটি মহেশখালীর নয়, কক্সবাজারের বা কক্সবাজার থেকে আসা বলে মন্তব্য করেন।

শেষরাতে রিপোর্ট লেখার সময় পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা রেকর্ড করবে এবং জব্দকৃত গাড়ির মালিকানা ও তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করবে।

উল্লেখ্য, সম্প্রতি মহেশখালী থেকে পাচারের সময় চকরিয়ার বদরখালী ও চট্টগ্রামের বাঁশখালী থেকে আইনশৃঙ্খলা বাহিনী পৃথক দুটি বন্দুক চালান জব্দ করেছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park