1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে চিপস কিনতে গিয়ে শ্লীলতাহানির শিকার ৪র্থ শ্রেনীর ছাত্রী - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

বেলকুচিতে চিপস কিনতে গিয়ে শ্লীলতাহানির শিকার ৪র্থ শ্রেনীর ছাত্রী

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২১৭ বার পঠিত

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচিতে চিপস কিনকে গিয়ে  ৪র্থ শ্রেনীর ছাত্রী শ্লীলহাতানির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে ঘটনা সম্পর্কে  জানতে ছাত্রীর মা ও বাবা অভিযুক্ত পরিবারের কাছে শুনতে গেলে তাদেরকে বেধড়ক মারধর করেন।
সোমবার দুপুরে এ ঘটনায় ওই ছাত্রীর মা  দোকানদার চাঁন মোহাম্মদ সিকদার (৬০) কে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত চাঁন মোহাম্মদ শিকদার উপজেলার জিধুরী গ্রামের মৃত লাল মিয়া সিকদারের ছেলে।
গত বৃহস্পতিবার সকালে উপজেলার জিধুরী গ্রামে এ ঘটনা ঘটে।
ছাত্রীর মা জানান, গত বৃহস্পতিবার সকালে আমার মেয়ে স্কুল থেকে বের হয়ে চিপস কিনতে দোকানে গেলে দোকানদার চাঁন মোহাম্মদ জাপটে ধরে শ্লীলতাহানি করে। মেয়ে বাসায় এসে বিস্তারিত বলার পর আমি ও আমার স্বামী বিষয়টা জানার জন্য অভিযুক্ত চাঁন মোহাম্মদের পরিবারের কাছে জানতে গেলে তারা  আমাদেরকে বেধড়ক মারধর করেন। আমরা এর উপযুক্ত বিচার চাই।
এ বিষয়ে বেলকুচি  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন জানান, এ ঘটনায় প্রাথমিকভাবে অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। বিষয়টা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park