1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জৈন্তা হিল রিসোর্টে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

জৈন্তা হিল রিসোর্টে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র সভা অনুষ্ঠিত

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২২০ বার পঠিত


রুবেল আহমেদ রিপোর্টার,সিলেট:

সিলেটের জৈন্তাপুস্টাফরে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১২ জুলাই জৈন্তা হিল রিসোর্ট জাফলংয়ে উন্নয়ন সভা,প্রশিক্ষণ,পুরস্কার বিতরণী ও দাবী পরিশোধ সভা অনুষ্ঠিত হয়। ডেপুটি ভাইস প্রেসিডেন্ট বিয়ানীবাজার এরিয়া নির্মলেন্দু বাড়ৈ’র সভাপতিত্বে ও ডেপুটি জেনারেল ম্যানেজার ও জোন প্রধান জাফলং ইসলামী তাকাফুল জোন মো: আসলাম উদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন। তিনি বলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় জীবন বীমা কোম্পানি। এটি ১৯৮৫ সাল থেকে জীবন বীমা খাতে কার্যক্রম পরিচালনা করে আসছে এবং বর্তমানে দেশের এক নম্বর জীবন বীমা কোম্পানি হিসেবে পরিচিত। ন্যাশনাল লাইফ বেকারত্ব দূরীকরণ, দারিদ্র্য বিমোচন এবং শিক্ষার হার বৃদ্ধিতে অবদান রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ন্যাশনাল লাইফ বিভিন্ন ধরনের জীবন বীমা পলিসি প্রদান করে, যা ব্যক্তিদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে। কোম্পানি দ্রুত এবং স্বচ্ছতার সাথে বীমা দাবি নিষ্পত্তি করে থাকে। গ্রাহকদের জন্য একটি ডেডিকেটেড গ্রাহক সেবা কেন্দ্র রয়েছে, যা তাদের বিভিন্ন জিজ্ঞাসা এবং সমস্যা সমাধানে সহায়তা করে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজেও অংশগ্রহণ করে থাকে, যেমন – শিক্ষা ও স্বাস্থ্যের মতো ক্ষেত্রে সহযোগিতা করা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এরিয়া প্রধান, মৌলভীবাজার ও বিয়ানীবাজার’র
মোঃ মফিজুল ইসলাম। এছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আগত ৫ শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park