1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আরএমপি’র সহায়তায় হারানো মোবাইল ফিরলো আসল মালিকদের হাতে - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

আরএমপি’র সহায়তায় হারানো মোবাইল ফিরলো আসল মালিকদের হাতে

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২০৬ বার পঠিত

 

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় গত জুন মাসে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো আজ আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।Rajshahi

বুধবার বেলা বারোটায় আরএমপি সদর দপ্তরে আয়োজিত মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব মোবাইল ফোন হস্তান্তর করেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

তিনি বলেন, “সাইবার ক্রাইম ইউনিট কর্তৃক উদ্ধারকৃত ৮৪টি মোবাইল ফোন আজ প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। এর আগে বিভিন্ন থানা থেকে উদ্ধারকৃত ৬১টি মোবাইল ফোনও মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।”

আরএমপি কমিশনার আরও জানান, মহানগরবাসীর নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় তৎপর। এ দায়িত্বের পাশাপাশি হারানো মোবাইল ফোন উদ্ধার করে তা প্রকৃত মালিকদের ফিরিয়ে দেয়া হচ্ছে। এসব মোবাইল শুধু রাজশাহী মহানগর থেকে নয়, দেশের অন্যান্য জেলা থেকেও উদ্ধার করা হয়।

তিনি সতর্ক করে বলেন, সম্প্রতি বিভিন্ন প্রতারকচক্র চুরি হওয়া কিংবা অবৈধ মোবাইল বিক্রির মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার শিকার করছে। তাই সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

হারানো মোবাইল ফিরে পেয়ে ভুক্তভোগীরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এ মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন। তাদের ভাষায়, “এই উদ্যোগের মাধ্যমে শুধু হারানো সম্পদই ফিরে পাওয়া যায়নি, বরং পুলিশে জনগণের আস্থা আরও বাড়িয়েছে।” তারা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও পুলিশ এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

এসময় আরএমপি’র পক্ষ থেকে যেকোনো তথ্য, সমস্যা বা আইনগত সেবা নিতে নিম্নলিখিত হটলাইন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে

তথ্য ও সেবা কেন্দ্র: ০২৫৮৮৮০১৩৫১

মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯

সাইবার হটলাইন: ০১৩২০-০৬১৯৯৯

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park