1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিএনপির কেন্দ্রিয় নেতা হাবিবুর রহমান হাবিবকে জড়িয়ে মিথ্যা তথ্য পরিবেশনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

বিএনপির কেন্দ্রিয় নেতা হাবিবুর রহমান হাবিবকে জড়িয়ে মিথ্যা তথ্য পরিবেশনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

মো:‌ সজিব হোসেন– পাবনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫০ বার পঠিত

মো:‌ সজিব হোসেন– পাবনা প্রতিনিধি

বিএনপির কেন্দ্রিয় নেতা হাবিবুর রহমান হাবিবকে জড়িয়ে মিথ্যা তথ্য পরিবেশন,ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও চাঁদা দাবির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মারপিটের শিকার মুলাডুলির সবজি ব্যবসায়ীরা মঙ্গলবার দুপুরে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সম্মেলনে বিএনপির কেন্দ্রিয় নেতা হাবিবুর রহমান হাবিব সমর্থিত ব্যবসায়ী আব্দুস সামাদ। এছাড়াও বক্তব্য দেন,চম্পা বেগম,শাহিন শেখ,সিরাজুল ইসলাম,নাজিম,মঞ্জুুর ইসলাম তারেক,জনিশেখ ও মফিজ উদ্দিন মানিক প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন,গত পহেলা সেপ্টম্বর পনে এগারোটায় মুলাডুলি কাঁচা মালের আড়তে হাবিব ভান্ডারীর নেতৃত্বে ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টায় হামলা চালানো হয়। হামলায় হামিদ,তারেক ও জনি ব্যাপারী রক্তাত্ব জখম হয়। বক্তারা এসব ঘটনার নিন্দা জানান। অন্যদিকে গত সোমবার দুপুরে মুলাডুলি কাঁচা সবজি ব্যবসায়ী সমিতির অফিসে বিএনপির কেন্দ্রিয় নেতা হাবিবুর রহমান হাবিব সমর্থিত বিএনপির অপর গ্রুপের বিএনপি নেতৃবৃন্দ ও ব্যবসায়ী নেতারা হামলার সাথে জড়িত ছিলনা বলে দাবি করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park