1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পুকুরে ভাসছিল ভাইয়ের লাশ, জাল ফেলে মিল‌লো বোনের - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

পুকুরে ভাসছিল ভাইয়ের লাশ, জাল ফেলে মিল‌লো বোনের

বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৫ বার পঠিত

বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে সিফাত হোসেন (৫) ও রিয়া মনি (১০) নামের ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের সুজনের কুটি গ্রামে এ ঘটনা ঘটে। কু‌টি গ্রামের রবিউল ইসলামের সন্তান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে সিফাত ও রিয়া বাড়ির পাশে পুকুর পাড়ে খেলছিল। কোনও এক সময় সিফাত পুকুরে পড়ে যায়। স্থানীয়‌দের ধারণা, ছোট ভাইকে উদ্ধার কর‌তে রিয়া পুকুরে নামলে সেও ডুবে যায়। বিকাল গড়িয়ে সন্ধ্যা হলেও ছেলে-মে‌য়ে বাড়িতে না ফেরায় তা‌দের মা খুঁজ‌তে বের হন।

তিনি পুকুর পাড়ে গি‌য়ে পানিতে সিফাতের লাশ ভাসতে দেখেন। তার চিৎকারে পরিবারের লোকজন ও স্থানীয়রা গি‌য়ে সিফাতের লাশ উদ্ধার করেন। পুকুর পাড়েরে রিয়ার স্যান্ডেল দেখে সন্দেহ হলে পুকুরে জাল টেনে তার লাশও উদ্ধার করেন স্বজনরা।

ফুলবাড়ী থানার ওসি নওয়াবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। দুই শিশুর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হ‌য়ে‌ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park