1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সহায়তায় জেলা ছাত্রদল - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সহায়তায় জেলা ছাত্রদল

মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

 

  • মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রাম জেলা ছাত্রদল।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল থেকে কুড়িগ্রাম সরকারি কলেজ ও মজিদা আদর্শ ডিগ্রি কলেজের মূল ফটকে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় হেল্প ডেস্ক স্থাপন করে পরীক্ষার্থীদের মধ্যে কলম, পানির বোতল ও ফুল বিতরণ করে ছাত্রদল কর্মীরা।

এই মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নেন সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিলন রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা আহবায়ক সোহেল রানা, জেলা ছাত্রদল এর দপ্তর সম্পাদক ইকবাল রাব্বি, জেলা ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল রহমান, মজিদা কলেজ ছাত্রদলের সদস্য সচিব নাঈম ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরীক্ষার্থীদের মধ্যে অনেকেই ছাত্রদলের এমন সহায়তায় আনন্দ প্রকাশ করেন। কুড়িগ্রাম সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়া মোঃ রাসেল আহমেদ জানান, “কলেজে ঢোকার সময় বড় ভাইদের কাছ থেকে কলম ও পানি পেয়ে খুব ভালো লেগেছে।”

এক অভিভাবক মোছাঃ মনোয়ারা বেগম বলেন, “ছাত্রদলের এমন আয়োজন প্রশংসনীয়। আমার মেয়ের হাতে তারা কলম ও পানির বোতল তুলে দিয়েছে, আমাদের জন্য বসার ব্যবস্থাও করেছে।”

জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা আহবায়ক সোহেল রানা বলেন, পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র খুঁজে পেতে সহযোগিতা, পানি সরবরাহ ও তথ্য সহায়তা দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে দূরদূরান্ত থেকে আসা অভিভাবকরা যাতে কোনো বিড়ম্বনার শিকার না হন, সেজন্য আমাদের এই আয়োজন।

কলেজের অধ্যক্ষ মির্জা মো. নাসির উদ্দীন ছাত্রদলের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “গতবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়ও শিক্ষার্থীদের পাশে ছিল ছাত্রদল। এবার এইচএসসি পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক স্থাপন করে প্রশংসনীয় কাজ করেছে তারা।”

এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নিয়মিত এ ধরনের সহায়তামূলক কার্যক্রম চালু রাখার আহ্বান জানিয়েছেন এলাকার সচেতন মহল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park