1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে অপারেশন ডেবিল হান্ট, আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার... - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মহেশখালীতে অপারেশন ডেবিল হান্ট, আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার…

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: 
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৮৯ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: 

মহেশখালী উপজেলায় অপারেশান ডেবিল হান্ট অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ৬ জন নেতাকর্মী কে গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা যায়—মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক এর তত্ত্বাবধানে, এসআই এনায়েত কবীর, এসআই সুমিত বড়ুয়া, এসআই জীবন চন্দ্র দাশ, এএসআই উত্তম কুমার বড়ুয়া, এএসআই লিংকন কুমার নাথ, এএসআই সৈয়দ নাছির উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ মহেশখালী থানার মামলা নং-০৪, তারিখ-০৩/০৩/২০২৫ইং জিআর-৫৯/২৫ এর গ্রেফতারকৃত আসামী ১। মোঃ সাদ্দাম হোসেন (৩৪), পিতা-জালাল আহমদ, মাতা-খুরশিদা বেগম, সাং-ডেইল পাড়া, ০৭নং ওয়ার্ড, ছোট মহেশখালী ইউপি, ২। সিরাজ মিয়া(৬০), পিতা-মৃত নছরত আলী, মাতা-মৃত সুরুত আলী, সাং-গোরস্থান পাড়া, ০৫নং ওয়ার্ড, বড় মহেশখালী ইউপি, ৩। সাদ্দাম হোসেন (৩২), পিতা-মোঃ শাহ আলম, মাতা-রাজিয়া বেগম, সাং-মধুয়ার ডেইল, ০৫নং ওয়ার্ড, বড় মহেশখালী ইউপি, ৪। মফিজুর রহমান (৫৮), পিতা-মৃত আবুল ছৈয়দ, মাতা-মাইমুনা খাতুন, সাং-ছোট কুলাল পাড়া, ০৬নং ওয়ার্ড, বড় মহেশখালী ইউপি, ৫। রেজাউল করিম (৫৪), পিতা- মৃত আব্দুল গণি, মাতা- মৃত চেমন আরা, সাং-মিয়াজীর পাড়া, ওয়ার্ড নং- ০৫, মাতারবাড়ী ইউপি, ৬। শহিদুল আলম (৪২), পিতা-মৃত মোঃ জাফর, মাতা-দিলুয়ারা বেগম, সাং-উত্তরকুল, ০৪নং ওয়ার্ড, ছোট মহেশখালী ইউপি, সর্ব থানা-মহেশখালী, জেলা-কক্সবাজারদের কে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত ব্যক্তিরা সরকার বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানান পুলিশ। পরবর্তীতে উক্ত আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক বলেন, এটা নিয়মিত অভিযান শান্তি শৃঙ্খলা রক্ষার্থে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park