1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঐতিহ্যবাহী তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান, - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

ঐতিহ্যবাহী তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান,

আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৬৯ বার পঠিত

আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি :

কেউ ক্যামেরায় বন্দি করছেন মুহূর্ত, কেউ হাঁটছেন স্মৃতির অলিগলি দিয়ে ক্লাসরুমের পুরোনো বেঞ্চের পাশে। কারও চোখে খেলে যাচ্ছে শৈশবের রঙিন দিনগুলোর ছায়া যেখানে বইয়ের পাতায় ছিল স্বপ্ন, মাঠে ছিল ছুটোছুটি আর প্রতিদিনের স্কুলজীবনে ছিল একেকটা গল্প।

আবার কেউ এসেছেন লুঙ্গি পরে গ্রাম্য ঐতিহ্য ও পরিচয়ের প্রতীক হয়ে। যেন প্রমাণ দিচ্ছেন, শহরের চাকচিক্য নয়, শিকড়ই আসল ঠিকানা।
“শিকড় থেকে দিচ্ছে ডাক, আয় রে ছুটে…” এই আবেগী স্লোগানকে কেন্দ্র করে রবিবার দিনব্যাপি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এক হৃদয়স্পর্শী ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৯৬৬ থেকে ২০২৫ প্রায় ছয় দশকের পথচলার সঙ্গী প্রাক্তন ছাত্রছাত্রীরা যেন আবারও সময়ের দেয়াল ভেঙে ফিরে এসেছিলেন সেই চেনা শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে উপস্থিত হন প্রায় ১২০০ জন প্রাক্তন শিক্ষার্থী। সেই দিনের স্কুলমাঠ যেন রূপ নেয় স্মৃতি, আনন্দ আর ভালোবাসার এক মহোৎসবে।

সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে সূচনা হয় দিনের আনুষ্ঠানিকতার। এরপর বের হয় এক বর্ণাঢ্য র‍্যালি যা তামাইয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বিদ্যালয়ে ফিরে আসে। মুখরিত হয়ে ওঠে পথঘাট, গর্বিত মুখে হাঁটেন প্রাক্তনরা, কাঁধে স্মৃতির ঝুলি আর হৃদয়ে ভালোবাসার ইতিহাস।

ঈদ পুনর্মিলনী উদযাপন কমিটির সভাপতি আমিরুল ইসলাম খান আলীম বলেন,
এই মিলনমেলা শুধু ঈদের নয়, এটা আমাদের শিকড়ের সঙ্গে নতুন করে বন্ধন গড়ার সুযোগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের যুগ্ম সচিব আব্দুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খাঁন লিটন।

এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বেলকুচি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রতিক মন্ডল, আলহাজ্ব শামসুল হক খান, আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি ও বিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষকবৃন্দ।

প্রাক্তন শিক্ষার্থীরা জানান, এই স্কুলেই জীবনের প্রথম মঞ্চে উঠি, কলম ধরি। আজ যখন নিজের সন্তানকে নিয়ে এখানে এসেছি, বুঝতে পারছি এই বিদ্যালয়ই আমাকে গড়ে দিয়েছে।

অনেকে এসেছেন ঢাকা থেকে, কেউ আবার বিদেশ থেকে ছুটি নিয়ে। ঈদ-পূর্ব এই সময়টিকে কেন্দ্র করেই তাঁরা ফিরে এসেছেন গ্রামের বাড়িতে নিজ নিজ শিকড়ে।
এই মিলনমেলা ছিল শুধু দেখা হওয়ার উপলক্ষ নয়, বরং তা ছিল স্মৃতিকে ছুঁয়ে দেখা, শিকড়কে নতুন করে চেনা। প্রাক্তনরা প্রতিজ্ঞা করেছেন এই বন্ধন শুধু ঈদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, চলবে সারা বছরজুড়েই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park