
বেবি চক্রবর্তী:কলকাতা:- কলকাতা শহরে পের ৫ জন করোনা আক্রান্ত।আলিপুরের এক বেসরকারি হাসপাতালে পাঁচজনের কোভিদ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। সর্দি-কাশি, জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়ার মতো উপসর্গ নিয়ে হাসপাতালে যাচ্ছেন রোগীরা।জানা গিয়েছে, ওই পাঁচজনের মধ্যে একজন আইসিইউ-তে ভর্তি।
সংখ্যাটা আরও বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসক। বিশেষত বয়স্ক ও অসুস্থদের ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন তিনি।চিকিৎসকদের দাবি, পরিস্থিতি আগের মতো না হলেও এখন থেকে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। পিপিই কিট সহ অন্যান্য সরঞ্জাম তৈরি রাখতে হবে বলেও দাবি করছেন তাঁরা।