1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে জোয়ারের পানিতে ডুবে বিলিন হয়ে গেলো দানু মিয়ার স্বপ্ন ও প্রাণ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মহেশখালীতে জোয়ারের পানিতে ডুবে বিলিন হয়ে গেলো দানু মিয়ার স্বপ্ন ও প্রাণ

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২৬৯ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 
ঘূর্ণিঝড়ের প্রভাবে মহেশখালীতে বাড়তি জোয়ারের পানিতে ডুবে দানু মিয়া (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ১টার দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দানু মিয়া স্থানীয় মৃত নূর হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার। তারা জানায়, নিহত ব্যক্তি মৃগী রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, দুপুরের দিকে জোয়ারের পানি হঠাৎ করে লোকালয়ে ঢুকে পড়ে। পানির উচ্চতা ও স্রোত বেশ প্রবল ছিল। এ সময় দানু মিয়া দোকান থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ ভারসাম্য হারিয়ে পড়ে যান। তিনি কিছুক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে যান। আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন স্থানীয় সূত্র। চিকিৎসকের ধারণা, ডুবে যাওয়ার পর অজ্ঞান অবস্থায় থাকা অবস্থাতেই তার মৃত্যু ঘটে। মৃগী রোগের কারণে পড়ে যাওয়ার পর নিজে উঠে আসতে পারেননি তিনি। তার মৃত্যু নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, আবহাওয়ার অবনতির কারণে সৃষ্ট জোয়ারের পানি বেশ কিছু এলাকায় ঢুকে পড়েছে। এতে নিম্নাঞ্চলে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। দানু মিয়ার মৃত্যু প্রশাসনের নজরে এসেছে এবং পরিবারকে সান্ত্বনা ও সহযোগিতা করার কথা বলা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park