1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উল্লাপাড়ায় ডাকাতের কবলে ব্যবসায়ী - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

উল্লাপাড়ায় ডাকাতের কবলে ব্যবসায়ী

মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১২৮২ বার পঠিত

মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের বড়পাঙ্গাসী গ্রামের মো:রুহুল আমিন কথা ডেকোরেটর এর মালিক আজ সকালে তার দোকানের মালামাল কিনতে বাড়ি থেকে ১ লক্ষ ০১ হাজার টাকা নিয়ে সলঙ্গা যাওয়ার পথে একদল ডাকাত সদস্য গয়হাটা বাজার থেকে তাকে তুলে নিয়ে এক সেলুনের দোকানে আটকিয়ে ব্যাপক মারধর করে তার কাছ থেকে নগদ এক লাখ দশ হাজার তিনশত টাকা এবং গলায় আট আনা সোনার একটা চেন ছিনিয়ে নেয়।পরে ঘটনাস্থলে স্থানীয় লোকজন পৌঁছানোর পর শোনা যায় এই চক্রটি এর আগেও অনেকের কাছ থেকে ডাকাতি ছিনতাই করেছে। ডাকাত দলের তিন সদস্যের নাম সনাক্ত করা হয়েছে ১/ মোঃ বাঁধন আলী (২০) পিতা মোঃ শামসুল আলম গ্রাম পারকুল গয়হাটা ২/ মোঃ হৃদয় (১৮)পিতা মোঃ আজবার আলী। গ্রাম পারকুল গয়হাটা ৩/ মোঃ হালিম (১৮) পিতা আফসার আলী গ্রাম পারকুল গায়হাটা আরো ৮ থেকে ১০ জনের এই ডাকাতির সাথে জড়িত আছে। এদের নামে থানায় ডাকাতির আরো অভিযোগ আছে। স্থানীয়লোকজন এদের দ্রত আইনের আওতায় এনে দৃষ্টান্তক মূল্য শাস্তির দাবি জানায়।
ভুক্তভোগী রুহুল আমীনের সাথে মুঠো ফোনে কথা বললে সে জানায় যে,তিনি তার এক আত্নীয়কে গাড়িতে তুলে দিয়ে তার গন্তব্যে রওনা হওয়ার সময় মো: হৃদয় তাকে ডেকে নিয়ে বাজারে একটা সেলুনে নিয়ে যায় কথা বলার জন্য, ভুক্তভোগী সরল মনে তার সাথে সেই সেলুনে যায়, যাওয়ার পরই আরো ৫/৬ জন ব্যক্তি সেলুনে ঢুকে সাটার বন্ধ করে বেধরক মারপিট করে এবং তার সাথে থাকা একটি মোটরসাইকেল দুইটা ফোন ও নগদ ১ লক্ষ ০১ হাজার তিনশত টাকা নিয়ে নেয় এবং তাকে মেরে গুম করার উদ্দেশ্যে দোকান থেকে বের করে অন্যত্র নিয়ে যাওয়ার সময় ভুক্তভোগীর আত্ম চিৎকারে স্থানীয় লোকজন চলে আসে এবং তাদের সহায়তায় ফোন দুইটা ও মোটরসাইকেল ফেরত পায় কিন্তু টাকা গুলো ফেরত পায় নাই।তারপর ভুক্তভোগী উল্লাপাড়া মডেল থানায় এসে একটা অভিযোগ করেন।বর্তমানে সে এখন সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। ভুক্তভোগীর সাথে কথা বলে আরও জানা যায় পুলিশ এখনো কোন ব্যবস্থা গ্রহণ করে নাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park