1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীতে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

রাজশাহীতে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা

ফিরোজ আলম, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১০৬ বার পঠিত

ফিরোজ আলম, স্টাফ রিপোর্টার:

রাজশাহীর মোহনপুর উপজেলায় সোমবার (২৭শে মে) সাড়ে ১০ টার সময় উপজেলা নির্বাহী অফিসার এর অফিস কক্ষে উপজেলা প্রশাসন মোহনপুর রাজশাহী আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা সভাপতিত্বে উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা নিরাপদ খাদ্য অফিসার ইয়ামিন হোসেন,
উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ খন্দকার সাগর আহমেদ, মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা, উপজেলা খাদ্য পরিদর্শক আনিসুর রহমান, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর আসাদ উল ইসলাম, মোহনপুর উপজেলা মাদক, জঙ্গিবাদ, নাশকতারোধ, ইভটিজিং ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক সচেতনকর্মী, সাংবাদিক, ফিরোজ আলম প্রমুখ।

এ সময় সভায় বক্তরা
তাদের বক্তব্য উপস্থাপন করে বলেন, অনিরাপদ পানি ও খাদ্য উপকরণ খাবারকে দূষিত করে, খাবারে অননুমদিত রাসায়নিক দ্রব্য ও রং ব্যবহার করা যাবে না, মেয়াদ উত্তীর্ণ ও অননুমোদিত খাদ্য পণ্য ব্যবহার করা যাবে না এবং প্রতিটি খাদ্য পণ্য ক্রয়ের চালান সংরক্ষণ করতে হবে।

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানির মাংসের নিরাপদতায় সম্ভাব্য ঝুঁকি সমূহ মোকাবেলায় করণীয়;
কুরবানীর পশু জবা এর অন্তত ১২ ঘন্টা পূর্বে থেকে পরিষ্কার জীবাণুমুক্ত খাবার পানি ছাড়া অন্য কোন খাবার খাওয়ানো থেকে বিরত থাকুন, পশুর চামড়া ছড়ানো ও মাংস কাটার সময় মাংস যেন সরাসরি মাটি, ধুলাবালি বা অন্যান্য আবর্জনা সংস্পর্শে না আসে সেদিকে লক্ষ্য রাখুন কুকুর, বিড়াল, হাঁস-মুরগী, পোকামাকড় মাছি বা অন্যান্য পোষ্য প্রাণী দ্বারা মাংস যাতে দূষিত না হয় সে বিষয়টি নিশ্চিত করুন, ড্রেন, খাল, নদী বা উন্মুক্ত স্হানে বর্জ্য ফেলবেন না; অন্যথায় বর্জ্য থেকে পরিবেশ দূষণের মাধ্যমে রোগ-ব্যাধি ছড়াতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park