1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে এসআই পরেশ হত্যা মামলার আসামি অস্ত্রসহ আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মহেশখালীতে এসআই পরেশ হত্যা মামলার আসামি অস্ত্রসহ আটক

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৯৭ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 

মহেশখালীতে চাঞ্চল্যকর এসআই (উপ-পরিদর্শক) পরেশ হত্যা মামলার পলাতক আসামি মো. নাছির (৪৮) কে অস্ত্রসহ গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক হক।

মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাতে আড়াইটার দিকে অভিযান চালিয়ে উপজেলার হোয়ানকের কাঁঠালতলী এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থাকা একটি দেশীয় তৈরী অস্ত্র (লাইটার গান) উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

অভিযানের নেতৃত্বে থাকা মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) প্রতুল কুমার শীল জানান- নাসির উদ্দিনের বিরুদ্ধে তিনটি হত্যা ও একটি অস্ত্রসহ পাঁচটি মামলা হয়েছে। এসআই পরেশ কারবারির হত্যাকাণ্ডের পর থেকে নাসির পলাতক ছিলেন। আসামী নাছির হোয়ানকের কাঁঠালতলী এলাকার গোলাম কুদ্দুসের পুত্র।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক জানান- আটক নাছির ২০১২ সালে মহেশখালীর হোয়ানকে সংগঠিত এসআই (উপ-পরিদর্শক) পরেশ কারবারি হত্যা মামলার অন্যতম আসামি। নাসির উদ্দিন রাতে গোপনে তার কাঁঠালতলীর বাড়িতে আসা-যাওয়া করতেন বলে পুলিশের কাছে তথ্য ছিল, এ তথ্যের  সূত্র ধরে সোমবার মধ্য রাতে বাড়িতে অবস্থান করছে মর্মে খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে নাসিরকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তাঁর কাছ থেকে দেশীয় একটি দেশীয় তৈরি বন্দুক লাইটার গান উদ্ধার হয়। ইতোমধ্যে তার বিরুদ্ধে হত্যাসহ ৫টি মামলা রয়েছে, অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ বাদি হয়ে আরও একটি মামলা করেছেন। মামলাটি তদন্ত করছেন মহেশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) অচিন্ত্য কুমার দে। 

মহেশখালী থানা সূত্রে জানা যায়- ২০১২ সালের ১৮ জানুয়ারি উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজিরপাড়া ও কাঁঠালতলী পাড়া এলাকায় দুইটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় মহেশখালী থানার তৎকালীন এসআই পরেশ কারবারির নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযানে যায়। এ সময় খুব কাছ থেকে একাধিক রাউন্ড গুলি করে এসআই পরেশ কারবারি (৫৫)কে হত্যা করা হয়। সে সময় এ ঘটনায় এক পুলিশ সদস্য বাদি হয়ে ৩৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার চূড়ান্ত অভিযোগপত্রে নাছির উদ্দিনকে আসামি করা হয়।

পুলিশ কর্মকর্তা পরেশ কারবারি হত্যা মামলার আসামিদের মধ্যে এখন পর্যন্ত চারজন পলাতক রয়েছেন। মামলাটি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park