1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সেন্টমার্টিনের মানুষের নীরব কান্না শুনতে পাচ্ছেন না কেউ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সেন্টমার্টিনের মানুষের নীরব কান্না শুনতে পাচ্ছেন না কেউ

টেকনাফ উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১০৫ বার পঠিত

টেকনাফ উপজেলা প্রতিনিধি

বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন যে দ্বীপে লাখ লাখ পর্যটক ঘুরতে আসতেন প্রতি বছরে। তবে পরিবেশ বিপর্যয়ের কথা বলে ভরা মৌসুমেও বন্ধ করে দেওয়া হয় পর্যটক আসা-যাওয়া। এমন পরিস্থিতিতে দ্বীপে বসবাসরত হাজারো মানুষের গুনতে হচ্ছে কষ্টে কেটে যাওয়া এক একটি দিন।

সরেজমিনে ঘুরে দেখা যায় এই দ্বীপের মানুষের হাতে কোন কাজ নেই, নেই কোন ব্যস্ততা। কেউ বসে আছে সাগরের কিনারায়, কেউ জেটি ঘাটে বা কেউ দোকানে। কারো কোন তাড়া নেই, সবাই বসে বসে অলস সময় পার করছেন। মূলত একদিকে পর্যটন ব্যবসা বন্ধ, অন্যদিকে বন্ধ সাগরে মাছ ধরা। তাই এই দ্বীপের মানুষ চরম বেকার সময় পার করছে।

এই যেমন তারা পড়ন্ত বিকেলে উদাস মনে বসে আছেন সাগর কিনারায়। চোখেমুখে কি যেন দুশ্চিন্তা ঘিরে ধরেছে তাদের। হয়ত বাড়িতে চাল নেই নয়তো প্রিয়জনের চিকিৎসার ভার বহনের সক্ষমতা নেই এমনকি দ্বীপের একমাত্র সেবা কেন্দ্র হাসপাতালে চিকিৎসক নেই। সবাই কোন না কোন সংকটে জর্জরিত। ফলে দ্বীপে সবখানে দেখা মিলে বসে বসে অলস সময় পার করার এমন দৃশ্য।

এদিকে গেলো মৌসুমে পরিবেশ রক্ষার দোহায় দিয়ে সরকার দ্বীপে পর্যটক যেতে দিয়েছে মাত্র দুইমাস, তাও সীমিত আকারে। ফলে ১০ শতাংশ ব্যবসায়ীও ব্যবসা করতে পারেনি মৌসুমে। তাই মোট জনসংখ্যার পর্যটনে নির্ভর ৮০ শতাংশ মানুষ এখন চরম অর্থসংকটে পড়েছেন। অল্পকিছু মানুষ যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে নিষেধাজ্ঞার কবলে পড়ে তাদের জালও ফেলতে পারছে না সাগরে। তাই এক মহা দুর্ভিক্ষ পার করছে দ্বীপবাসী।

তবে সেন্টমার্টিন দ্বীপের মানুষেরা বলছেন, পর্যটন ব্যবসার সময় সীমিত করার সুবাদে প্রাণ-প্রকৃতি ফিরে আসার যে গাল-গল্প প্রচার করা হচ্ছে তা মোটেও সত্য নয়। তাদের দাবী, এমনিতেই বর্ষা মৌসুমের আগে থেইে প্রকৃতি তার নিজ চরিত্রে ফিরে যায়। তাদের দাবী, বর্তমান সরকার সুকৌশলে দ্বীপের মানুষকে উদ্বাস্তু করার পায়তারা শুরু করেছে। জীবিকার সংস্থান না করে এমন সিদ্ধান্তকে হটকারী বলছেন তারা।

এ বিষয়ে কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শাহীন মজিদ জানান, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে পর্যটন ব্যবসা সীমিত করার খড়গ দুর্ভিক্ষের মুখে ঠেলে দিয়েছে দ্বীপবাসী। যদিও কোস্টগার্ড বলছে, বিকল্প কর্মসংস্থান গড়ে তুলতে তারা নিজেরা উদ্যোগ নেওয়ার পাশাপাশি সরকারকেও পরিকল্পনা উপস্থাপন করবেন।

উল্লেখ্য শুধু দ্বীপের মানুষের কর্মের সংকট নয়, যোগাযোগের সংকটও বিষিয়ে তুলেছে তাদের।টেকনাফ থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহনের ক্ষেত্রে কোস্টগার্ড ও প্রশাসনের বাড়তি বাড়াবাড়ির মুখে পড়তে হয় তাদের। ফলে চারদিকে ঘোর অন্ধকার নেমে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park