1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীর মোহনপুরে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধনী ও আলোচনা সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

রাজশাহীর মোহনপুরে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধনী ও আলোচনা সভা

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৪২ বার পঠিত

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

রাজশাহীর মোহনপুর উপজেলায় ভূমি ২০২৫ইং মেলার বেলুন উড়িয়ে উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা। ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোহনপুর উপজেলা ভূমি অফিস এবং রাজশাহী জেলা প্রশাসন কর্তৃক আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (২৫ মে), সকাল সাড়ে ৯ টায়,উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসাবে এ ভূমি মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা।

এ সময় বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানকে সৌন্দর্যময় ও সাফল্যমন্ডিত করার জন্য উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, প্রাণিসম্পদ অফিসার ডা.খন্দকার সাগর আহমেদ, মোহনপুর থানার অফিসার ইনচার্জ ওসি ) আতাউর রহমান। উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ আমানুল্লাহ আমানসহ, উপজেলার ৬টি ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণের মধ্যে বাকশিমইল ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোসাঃ সুমিতা খাতুন, কেশরহাট পৌরসভা ও রায়ঘাঁটি
ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা এ.এইচ. এম.মাহবুব উর রশিদ, হরিহরপাড়া মৌগাছি ও ধূরইল ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা শামীমা আখতার, ধোর্ষা জাহানাবাদ ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,জনসচেতনামূলক সভার সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত শিক্ষক মন্ডলী সম্মানিত এনজিও প্রতিনিধিবৃন্দু প্রিয় ছাত্র-ছাত্রীবৃন্দ ও সুধিবিন্দু কৃষকসহ অফিস সহকারী, নাজির কাম ক্যাশিয়ার, উপজেলার বিভিন্ন এলাকার ভূমি মালিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, অনলাইন সেবার মাধ্যমে এ ভূমি মেলায় ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি আবেদনের প্রক্রিয়াকরণ, ডিসিআর ও খতিয়ান প্রদান সহ ভূমি সেবা সংক্রান্ত যে কোনো পরামর্শ প্রদান করা হবে। তাই আগামী ১৫ দিনের মধ্যে আপনাদের বকেয়া খাজনা পরিশোধ করার জন্য বিনীত অনুরোধ করা হলো। ভূমি উন্নয়ন কর এর দাখিলা অপরিহার্য। অন্যথায় পি.ডি.আর অ্যাক্ট ১৯১৩ এর বিধান মতে আপনাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে অথবা এস.এ.এন্ড.টি অ্যাক্ট ১৯৫০ এর ৯২ ধারা মোতাবেক আপনার জমি সরকারিকরণ বা খাস করা হবে। অনুষ্ঠান শেষে ভূমি মেলা উপলক্ষে জনসচেতনতামূলক সভা এবং ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এ ভূমি মেলার সমাপ্তি হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park