1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে মহিলা ইয়াবা ব্যবসায়ী সহ গ্রেফতার ৪ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

জগন্নাথপুরে মহিলা ইয়াবা ব্যবসায়ী সহ গ্রেফতার ৪

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২২৩ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মহিলা মাদক ব্যবসায়ী, গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১ জন আসামী ও পুলিশ আইনের ৩৪ ধারায় ২ জন আসামী সহ মোট ৪ জন আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার রাতে অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা এর নেতৃত্বে এসআই  মোহাম্মদ সাকিব হোসেন এসআই রফিকুল ইসলাম, এসআই  শাহ আলম, এসআই লুৎফর রহমান সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ রোডের পশ্চিম পার্শ্বে আবুল খায়ের এর মালিকানাধীন আহসান ফাস্ট ফুড নামক দোকানের ভিতরে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার সময় একশত ষাট পিস ইয়াবা ট্যাবলেট সহ সা বাড়ী জগন্নাথপুর গ্রামের আবু আমিন মুন্নার স্ত্রী মোছা. সুমি আক্তার সাথী (৩৫) গ্রেফতার করেন।

অপর অভিযানে এসআই শাহ আলম, এসআই রফিকুল ইসলাম সহ একদল পুলিশ রাত ২টা ২০ মিনিটের সময় পৌর পয়েন্টস্থ পাকা রাস্তার উপর ২ ব্যক্তি ইচ্ছাকৃত এবং অশালীনভাবে চিৎকার চেচামেচি করিয়া জনসাধারণের বিরক্তি সৃষ্টি করিতেছে এ খবরে সেখানে গিয়ে উপস্থিত সাক্ষীদের সামনে তাহাদের নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করিলে তাহারা একেক সময় একেক কথা বলে। জবাব দিতে না পারায় তাদেরকে পুলিশ আইনের ৩৪ ধারা মতে গ্রেফতার করা হয়। মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর থানার শেরপুর গ্রামের মোঃ আবুল কালামের ছেলে মো.  রাসেল মিয়া (২০), একই থানার মুক্তিনগর গ্রামের মৃত জসিম উদ্দিন ওরফে জসিমের ছেলে মো. রাজন মিয়া (২২) কে গ্রেফতার করেন।

পৃথক অভিযানে এসআই মোহাম্মদ সাকিব হোসেন সহ একদল পুলিশ সিআর সদর থানার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী পাইলগাঁও ইউনিয়নের অলইতলী গ্রামের চুনু মিয়ার ছেলে মো. বিলাল আহমেদকে গ্রেফতার করেন।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, আমাদের থানা পুলিশের অভিযানে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১জন মহিলা মাদক ব্যবসায়ী, গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১ জন আসামী ও পুলিশ আইনের ৩৪ ধারায় ২জন আসামী সহ মোট ৪ জন আসামী গ্রেফতার করে যথাযথ পুলিশ প্রহরায় সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park