1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পরিবেশ রক্ষায় মহেশখালীর সোনাদিয়া দ্বীপে নৌবাহিনীর অভিযান... - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

পরিবেশ রক্ষায় মহেশখালীর সোনাদিয়া দ্বীপে নৌবাহিনীর অভিযান…

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

দেশের পরিবেশ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনী সব সময় অবদান রেখেই চলেছে। এই ধারাবাহিকতায় কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয়।

এ-সময় সোনাদিয়া দ্বীপে প্যারাবনের গভীরে স্থাপিত একটি অবৈধ দেশীয় মদ তৈরির কারখানা এবং মদ তৈরির উপকরণ ধ্বংস করা হয়। এছাড়াও, সোনাদিয়া দ্বীপে বন বিভাগের জমি দখল করে গড়ে তোলা অবৈধ চিংড়ি ও কাঁকড়ার ঘের এবং তিনটি অবৈধ স্থাপনা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ অভিযানে নৌবাহিনীর পাশাপাশি বন বিভাগের সদস্যরা অংশগ্রহণ করেন।

স্থানীয় সাদেক হোসাইন বলেন, নৌবাহিনী ও বন বিভাগের এই যৌথ অভিযান নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। সোনাদিয়া দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপ অত্যন্ত জরুরি ছিল। তিনি আরো বলেন, পরিবেশ রক্ষায় নৌবাহিনীর এই অবদান আমাদেরকে আশাবাদী করে তোলে যে, প্রকৃতি ও জাতীয় সম্পদ রক্ষায় রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী সদা প্রস্তুত। এমন অভিযান আরও নিয়মিতভাবে পরিচালিত হোক—এই প্রত্যাশা করি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park