1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস'কে হত্যার হুমকি দাতা আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৪ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মহেশখালীতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস’কে হত্যার হুমকি দাতা আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৪

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১০১ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 

মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে বাংলাদেশে নিযুক্ত (সাবেক মার্কিন রাষ্ট্রদূত) পিটার হাস’কে গত ১৫ নভেম্বর ২০২৩ ইং কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশে হত্যার হুমকি দাতা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফরিদুল আলমসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ।

২৪ মে (শনিবার) দিবাগত রাতে মহেশখালী থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হকের নেতৃত্বে পুলিশ একটি চৌকস টিম হোয়ানক ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বানিয়া কাটা এলাকার মৃত আলহাজ্ব আহমদ হোসাইন এর পুত্র উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,হোয়ানক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশে নিযুক্ত (সাবেক মার্কিন রাষ্ট্রদূত) পিটার হাস’কে হত্যার হুমকি দাতা ফরিদুল আলম (৭০), কালারমারছড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মিজ্জির পাড়া এলাকার মাস্টার এলাহাদাদ এর পুত্র মহেশখালী উপজেলার কৃষক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান (৫০), হাজী দলিলুর রহমান এর পুত্র ডাক্তার আহমুদুর রহমান (৫৫) ও মাতারবাড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের তিতামাঝির পাড়া এলাকার ইয়াকুব আলীর পুত্র মোঃ সাদ্দাম হোসেন (২৬)।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক বলেন- থানা পুলিশের বিশেষ অভিযানে হোয়ানক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলমসহ ৪ জনকে নিয়মিত মামলায় গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park