1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, লাশ নিয়ে পালাতে গিয়ে স্ত্রীসহ আটক ছোট ভাই - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, লাশ নিয়ে পালাতে গিয়ে স্ত্রীসহ আটক ছোট ভাই

রাজু শেখ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১০০ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় মোঃ সাহেদ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ নিয়ে পালানোর সময় নিহতের ছোট ভাই মো. জাহেদ ও তার স্ত্রী তাসমিন বিনতে আসলাম ওহিকে আটক করেছে পুলিশ।

নিহত মো. সাহেদ চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকার মৃত জালাল আহম্মদের ছেলে।
আটকরা হলেন- মো. জাহেদ ও তার স্ত্রী তাসমিন বিনতে আসলাম ওহি।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন বলেন: নিহত সাহেদ ও তার ছোট ভাই মো. জাহেদ পরিবারের সঙ্গে দুবাই থাকতেন। চান্দগাঁও আবাসিক এলাকায় তাদের দুইটি ফ্ল্যাট আছে। একটি ভাড়া দিয়েছেন। আরেকটিতে গত দুই বছর ধরে তারা দুই ভাই স্ত্রীসহ থাকতেন। গত বছর বড় ভাই সাহেদের বিবাহবিচ্ছেদ হয়।

তিনি আরও জানান :আমরা আশপাশের লোকজনের মাধ্যমে জানতে পারি, ছোট ভাই প্রায়ই মাদকসেবন করে বাসায় চিৎকার-চেঁচামেচি করতেন। গতকাল দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে জাহেদ তার বড় ভাই সাহেদকে বুকে ছুরিকাঘাত করে। একপর্যায়ে বড় ভাই মারা গেলে তার লাশ নিয়ে পালানোর চেষ্টা করে। আমরা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করি এবং ছোট ভাই জাহেদ ও তার স্ত্রীকে আটক করি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park