1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে নিজ শিশু সন্তানকে পুকুরে ফেলে হত্যা করলো মা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

বেলকুচিতে নিজ শিশু সন্তানকে পুকুরে ফেলে হত্যা করলো মা

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচির সুবর্ণসাড়া গ্রামে নিজের মা নিজ শিশু সন্তান মোহাম্মদ আলী (৩ মাস বয়স) কে পাশ্ববর্তী হাজী আলী আহমেদ এর পুকুরে ফেলে হত্যা করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

রবিবার (১৮ মে) দিবাগর রাত থেকে মা ও শিশুকে খুঁজে পাওয়া না গেলে এলাকায় মাইকিং করা হয়। পরবর্তীতে খোঁজাখুজির একপর্যায়ে মা মনিজা খাতুনকে পৌরসভাস্থ মেসার্স আমেনা খাতুন ফিলিং স্টেশনের পাশে পাওয়া গেলে তার দেওয়া তথ্যানুযায়ী দুপুরে পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে আত্মীয় স্বজনরা। আত্বীয় স্বজনরা বলেন শিশুটির মায়ের মাথায় অনেক বড় মানসিক সমস্যা রয়েছে বলে নিজ সন্তানকে এমন ভাবে হত্যা করতে পারলো।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দেড় বছর পূর্বে তামাই কলিয়াপাড়া গ্রামের জান বক্সের ছেলে ইসহাক আলীর সাথে মনিজার বিবাহ হয়েছিল। সন্তান ডেলিভারির জন্য বাবার বাড়ি সুবর্ণা সাড়া এসেছিল তিনি। সন্তান ডেলিভারির পর অবধি পর্যন্ত বাবার বাড়ি ছিলেন। লোকজনকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় তার মাথায় বড় ধরনের মানসিক সমস্যা রয়েছে।

এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকেরিয়া হোসেন জানান নিহত শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির বাবা মো: ইছাহক আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করার প্রক্রিয়াধীন আছে। তবে শিশুটির মায়ের মাথায় বড় ধরনের মানসিক সমস্যা আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park