1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে চানপাড়ায় ভুয়া এনজিওর নামে কোটি টাকার প্রতারণা, আটক আসাদুজ্জামান মানিক - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

পাঁচবিবিতে চানপাড়ায় ভুয়া এনজিওর নামে কোটি টাকার প্রতারণা, আটক আসাদুজ্জামান মানিক

আল আমিন
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৮৭ বার পঠিত

আল আমিন

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চানপাড়া এলাকায় ভুয়া এনজিওর নাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করেছেন আসাদুজ্জামান মানিক (পিতা: মৃত আমিরুল ইসলাম, সাং: চানপাড়া)। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় বিভিন্ন এনজিওর নামে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ স্থানীয়দের।

সরজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আসাদুজ্জামান কখনো নিজেকে সবুজ ছায়া এনজিও’র প্রতিনিধি, আবার কখনো আশ্রয় এনজিও বা অন্যান্য সংস্থার প্রতিনিধি পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লোনের নামে টাকা সংগ্রহ করতেন। প্রতারণার মাধ্যমে তিনি এলাকার সাধারণ মানুষের কাছ থেকে প্রায় দুই কোটিরও বেশি টাকা হাতিয়ে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

আজ (রবিবার) দুপুর ১টার দিকে পাঁচবিবি থানা পুলিশের সহযোগিতায় জয়পুরহাট ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে চানপাড়া এলাকা থেকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, আসাদুজ্জামানের বিরুদ্ধে জয়পুরহাট জেলার বিভিন্ন থানায় মোট ১২ থেকে ১৪টি মামলা রয়েছে।

এলাকাবাসীরা দাবি করেছেন, তারা তাদের কষ্টার্জিত অর্থ ফেরত চান এবং আসাদুজ্জামানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন যেন এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, “আমরা গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানা পুলিশের কয়েকজন সদস্যের সহযোগিতায় জয়পুরহাট ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে চানপাড়া এলাকা থেকে আটক করেছি। তদন্ত এখনো চলমান রয়েছে। তার বিরুদ্ধে ১২ থেকে ১৪টি মামলা রয়েছে।” তাকে জিজ্ঞাসাবাদ এর জন্য ডিবি অফিসে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park