1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তানোরে আমগাছের ডালে গলায় রশি পেঁচিয়ে যুবকের আত্মহত্যা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

তানোরে আমগাছের ডালে গলায় রশি পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২২০ বার পঠিত

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

রাজশাহীর তানোর উপজেলায় আমগাছের ডালে গলায় রশি পেঁচিয়ে মনিরুল ইসলাম (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। 

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের লালপুর গ্রামে।

নিহত মনিরুল ইসলাম ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে মনিরুল ইসলাম পরিবারের অগোচরে বাড়ির পাশে সিরাজুল ইসলামের আমবাগানে গিয়ে আমগাছের ডালে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত পুলিশে খবর দেন।

খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের কারণেই তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park