1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীতে মোবাইল কোর্টে ৩ জন বালাইনাশক ব্যবসায়ীকে জরিমানা - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

রাজশাহীতে মোবাইল কোর্টে ৩ জন বালাইনাশক ব্যবসায়ীকে জরিমানা

ফিরোজ আলম, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১০৫ বার পঠিত

 

রাজশাহীর মোহনপুরে মৌগাছি বাজারে ভেজাল অণুসার (দস্তা ও বোরণ) বিক্রয় করার অপরাধে
আব্দুর রহমান, আলমগীর হোসেন, আসলাম মোল্লা
বালাইনাশকের ৩ দোকানে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে।

সোমবার (১২ মে) দুপুর ১২ টার দিকে উপজেলার মৌগাছি বাজারে এ অভিযান পরিচালানা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা। অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার এম.এ. মান্নান।

মোহনপুর উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম জানান, স্থানীয় কৃষকরা মানহীন ভেজাল অণুসার (দস্তা ও বরুণ) ক্রয় করে ক্রেতারা বালাইনাশক দোকানিদের দ্বারা প্রতারিত হয়ে আসছে, এই এলাকার বিভিন্ন দোকান থেকে আমরা রাসায়নিক সারের নমুনা সংগ্রহ করে ফলাফল যাচাই করার জন্য গবেষণাগারে পাঠালে পণ্যের ভেজাল গুণগত মান কম থাকায় মৌগাছি বাজারের বালাইনাশক দোকনাদার আব্দুর রহমান কে ১০ হাজার, আলমগীর হোসেন কে ১০ হাজার ও আসলাম মোল্লা কে ১ হাজার টাকা সার ব্যবস্থাপনা আইনে জরিমানা করা হয়। আগামীতেও উপজেলার প্রত্যেক টি বাজারে আমাদের এ অভিযান
অব্যাহত থাকবে বলে জানান উপজেলা কৃষি অফিসার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park