1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ -২০২৫ উদযাপন - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ -২০২৫ উদযাপন

জাকারিয়া হোসেন
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১০৬ বার পঠিত

শাহজাদপুর,সিরাজগঞ্জ প্রতিনিধি:

“মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ -২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে-২৫) সকালে শাহজাদপুর উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুভ সূচনা করা হয়। এরপর উপস্থিত সকল শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলার নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান। উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। বৈষম্যহীন সমাজ গঠনে মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদের সকল শিশুকে সমানভাবে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে।

উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুরাদ হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রিপন মিয়া, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ আব্দুল মোতালেব, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মোছাঃ আয়েশা আক্তার সহ অন্যান্য কর্মকর্তা ও শিক্ষক বৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ শাহিনুর রহমান, প্রধান শিক্ষক, বাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আলোচনা সভার পাশাপাশি শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দুটি ভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী মোট ৬ জন শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। বক্তারা বলেন, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করে এবং তাদের সৃজনশীলতা বিকাশে সহায়তা করে।
অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ও অন্যান্য অতিথিবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park