1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাগমারায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দরিদ্র কৃষকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বাগমারায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দরিদ্র কৃষকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

মোঃ আতাউর রহমান বাগমারা রাজশাহী প্রতিনিধি:-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২০৭ বার পঠিত

রাজশাহীর বাগমারায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দরিদ্র কৃষকদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার, ৮ এপ্রিল বিকেলে রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এ উপলক্ষ্যে গণিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের সহায়তায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ডিসি কার্যালয়) বোরহান উদ্দিন অন্তর, বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, প্রকৌশলী খলিলুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন, গণিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রমুখ।
অনুষ্ঠানে ৩৩৩ টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এক বস্তা করে ত্রাণ সামগ্রী দেওয়া হয়। গণিপুর ইউনিয়নের হাসনিপুর, মোহনগঞ্জ এলাকায় গত ৩০ এপ্রিল শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রাথমিক ভাবে ৩৩৩ জনকে এ ত্রাণ সামগ্রী দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park