1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী শিল্পপণ্য ও বাণিজ্য মেলা  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী শিল্পপণ্য ও বাণিজ্য মেলা 

এ কে এম বাদরুল আলম- চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২৩৭ বার পঠিত

এ কে এম বাদরুল আলম- চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

আগামী ১০ মে ২০২৫ থেকে চাঁপাইনবাবগঞ্জের পুরাতন স্টেডিয়াম মাঠে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী শিল্পপণ্য ও বাণিজ্য মেলা। সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং জাতীয় ক্রীড়া পরিষদ ও স্থানীয় প্রশাসনের অনুমোদনে এই মেলার আয়োজন করছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

চেম্বারের পক্ষ থেকে জানানো হয়, দেশের প্রতিটি জেলায় স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের প্রসার ও বিপণনের জন্য সরকার মেলার আয়োজনের নির্দেশ দিয়েছে। এ লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘ ১৫ বছর পর আবারও শিল্পপণ্য ও বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। 

এবারের মেলায় শতাধিক স্টল, ১৬টি প্যাভেলিয়ন, এবং শিশু-কিশোরদের জন্য প্রায় ২০টি বিনোদনমূলক রাইড থাকবে। আয়োজকরা আশা করছেন, মেলা জেলাবাসীর জন্য বিনোদন ও দেশীয় পণ্য কেনাবেচার একটি আকর্ষণীয় সুযোগ হয়ে উঠবে।

চেম্বার নেতৃবৃন্দ জানান, মেলায় কোনো ধরনের জুয়া, অশালীন কার্যক্রম কিংবা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনো কিছু থাকবে না। সম্পূর্ণ পরিবার-বান্ধব ও নিরাপদ পরিবেশে মেলা পরিচালিত হবে বলে আশ্বাস দেন তারা।

মেলা উপলক্ষে আজ দুপুরে চেম্বার ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park