1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কুড়িগ্রামে বীজ আলুর দাম বৃদ্ধি ও লোকসানের হাত থেকে রেহাই পেতে মানববন্ধন ও সংবাদ সম্মেলনঃ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

কুড়িগ্রামে বীজ আলুর দাম বৃদ্ধি ও লোকসানের হাত থেকে রেহাই পেতে মানববন্ধন ও সংবাদ সম্মেলনঃ

মোঃ রুহুল আমিন,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৯৫ বার পঠিত


মোঃ রুহুল আমিন,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামে বীজ আলুর দাম বৃদ্ধি ও লোকসানের হাত থেকে রেহাই পেতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে কৃষকেরা। সংবাদ সম্মেলন শেষে কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি বরাবর একটি স্মারক লিপি জমা দেন চুক্তিবদ্ধ আলু বীজ সমিতির চাষীরা।
রবিবার ৪ মে দুপুরে কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন অফিসের সামনে এ মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলন দাবি আদায়ে চুক্তিবদ্ধ আলু বীজ সমিতির সভাপতি মোঃ কামরুজ্জামান জানান,বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর আওতাভুক্ত কুড়িগ্রাম জোনের বীজ আলু উৎপাদনকারী চুক্তিভিত্তিক চাষীগণ বিগত ১০ (দশ) বৎসর যাবৎ বিএডিসিকে চুক্তিভিত্তিক বীজ আলু প্রদান করে আসছে। গত বছর আলুর বীজ বিএডিসি থেকে প্রতি কেজি গ্রেড ভেদে দাম নির্ধারিত ছিল ৪৫/৪৬ টাকা।বিক্রি দাম নির্ধারণ করা হয়েছিল গ্রেড ভেদে ৩৩/৩৪/৩৫ টাকা।
এবছর বিএডিসি থেকে প্রতি কেজি বীজ ক্রয় মূল্য ছিল ৫৮/৬২/৭২ টাকা দরে। ক্রয়কৃত বীজ আলু রোপন, লেবার, সার-সেচ, কীটনাশক ও অন্যান্য খরচ মিলে প্রতি কেজি বীজ উৎপাদন করতে খরচ হচ্ছে প্রায় ৩০ (ত্রিশ) টাকা।
চাষিরা আরো বলেন উৎপাদনকৃত সব আলু বীজ হিসাবে গন্য করা হয় না। অনেক আলু বাদ পরে। এছাড়া আলুর উৎপাদন খরচ বেশি লাগে এবং বীজ আলু একর প্রতি খাওয়া আলু থেকে প্রায় ৯০ (নব্বই) মন কম উৎপাদন হয়। সব মিলে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন গ্রেড ভিত্তিক উৎপাদিত প্রতি কেজি আলু বীজের দাম এবছর নির্ধারণ করেছে ২৬/২৮ টাকা। যা উৎপাদন খরচের তুলনায় নেহায়েত পক্ষে কম এবং চুক্তিভিত্তিক বীজ আলু প্রদান কারী চাষীদের জন্য মারাত্মক ক্ষতির কারণ।
যা চাষিদের পক্ষে উক্ত ক্ষতি পুষিয়ে উঠা কোনভাবেই সম্ভব নয়।
আজকের এই মানববন্ধন ও সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএডিসি কর্তৃপক্ষকে প্রতি কেজি বীজ আলুর দাম ৪০ (চল্লিশ) টাকা কেজি নির্ধারন করার আহবান করেন। এসময় উপস্থিত ছিলেন চুক্তিবদ্ধ আলু বীজ সমিতির সভাপতি মোঃ আব্দর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, সহ সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তহিদুল ইসলাম, লুৎফর রহমানসহ কুড়িগ্রাম জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অনান্য চাষীগণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park