1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীতে শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

রাজশাহীতে শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ফিরোজ আলম, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৩৬২ বার পঠিত

ফিরোজ আলম: স্টাফ রিপোর্টার

রাজশাহীর মোহনপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২মে) বিকাল ৫ টার সময় মোহনপুর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়েজনে উপজেলা চত্বরে উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোজাম্মেল হক এর সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপজেলা চত্ত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে রাজশাহী-নওগাঁ মহাসড়ক থানার মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির প্রধান কার্যালয় এসে র‌্যালি টি শেষ হয়।

উক্ত আলোচনা সভায় উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল করিম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ- সম্পাদক
ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড তোফাজ্জল হোসেন তপু।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি শামিমুল ইসলাম মুন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মাহবুব অর রশিদ, সাংগঠনিক সম্পাদকবাচ্চু রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আক্তার শামসুজ্জোহা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের মোল্লা, কেশরহাট পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খুশবর রহমান ২ং ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আনসার আলী মীর,প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মাসুদ রানা, উপজেলা যুবদলের নেতা মির্জা শওকত, শাহরিয়া সাজ্জাদ, আব্দুর রউফ, নাহিদ পারভেজ হিমু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলু, উপজেলা ছাত্রদলের
সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল, যুগ্ম আহবায়ক সাকিবুল হাসান লিটন, আরিফ সরকার, মেহেদী হাসান টুটন প্রমুখ।

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park